অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

নন্দীগ্রামে নানা আয়োজনে মহান মে দিবস পালিত

 আজ পহেলা মে মহান মে দিবস। বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের আন্দোলন- সংগ্রামের অনুপ্রেরণার এক দিন। শ্রমজীবী মানুষের আধিকার আদায়ের সংগ্রামে এই দিনটিকে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে উদযাপিত হয়।

সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে নানা কর্মসূচী ও র‌্যালীর মধ্য দিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১ টায় একটি র‌্যালী বের হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড মজিবর রহমান সুপার মার্কেট কার্যালয় চত্ত্বরে গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য এ,কে এম রেজাউল করিম তানসেন।

বিশেষ অতিথিদের মধ্য বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো: আনিছুর রহমান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন আজম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, উপজেলা জাসদের সভাপতি জিয়াউল হক শাহীন, গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন কমিশনার ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ বকুল হোসেন, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মিন্টু, ইউনুছ আলী, মজনুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা এই মে দিবসে যে সকল শ্রমিক জিবন বিসর্জন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শ্রমিকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে সারাদেশের শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের সমর্থন করেন। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৩৮ মিনিট আগে