টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

অর্থ সংকটের কারণে আন্ত:বিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে দল পাঠাচ্ছেনা নোবিপ্রবি


অর্থ সংকটের কারণ দেখিয়ে আসন্ন আন্ত:বিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে-২০২৪ এ দল পাঠাচ্ছেনা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি)- কর্তৃপক্ষ। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা জানান, নোবিপ্রবির ভলিবল দল গত ২০২৩ সালে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে সেমিফাইনালে উঠার গৌরব অর্জন করে।দলটিকে সুযোগ দেওয়া হলে তারা আরোও ভালো করবে। অর্থের কারণ দেখিয়ে একটি সম্ভাবনাময় দলকে অংশগ্রহণ করতে না দেওয়া অযৌক্তিক।


কামরান আহমেদ সেজান নামে ভলিবল টিমের এক খেলোয়াড় বলেন, সত্যি বলতে আমরা ভলিবল টিমের সাথে যারা আছি প্রতিবার স্যার দের কাছে গেলেই তারা আমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেয় টিম দিবে তাদের অনেক প্লান। কিন্তু দিন শেষে যে টিম টা সব থেকে বেশি এচিভমেন্ট নিয়ে এসেছে তারাই সবথেকে বেশি অবহেলিত থাকে। কারন জিজ্ঞেস করলে তাদের মুখে মলিন হাসি ছাড়া কিছুই পাইনি। হতাশাজনক হলেও সত্যি এরকম অবস্থার কারনেই টিম ভালো কিছু করতে পারেনা এবং করার মতো ভেতরে শক্তিও পায়না! সব কিছু হয়ে যায় শুধু আমাদের ক্ষেত্রে বাজেট থাকেনা তাদের!


নাম প্রকাশে অনিচ্ছুক নোবিপ্রবি ভলিবল দলের এক খেলোয়াড় বলেন-আমরা টুর্নামেন্ট এ অংশগ্রহন করতে আগ্রহী এবং ভালো কিছু করার জন্য প্রস্তুত আছি।আর্থিক সংকট ও খেলার বাজেট না থাকার কারণে আমরা টুর্নামেন্ট এ অংশগ্রহন করতে পারছি নাহ,আমরা চাই প্রশাসন আমাদেরকে সহযোগীতা করে,যেন আমরা টুর্নামেন্ট এ অংশগ্রহন করতে পারি।


বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন,গতবার আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট এ নোবিপ্রবি সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে,অথচ এইবার অংশগ্রহনে অনিশ্চিত।যা কোনো ভাবেই কাম্য নয়।

এই বিষয়ে জানতে চাওয়া হলে, শরীরচর্চা বিভাগের পরিচালক মো. রুবেল মিয়া বলেন - খেলা পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা এইবার আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্টে অংশগ্রহন করবো না,এই বছর আমরা খেলার মাঠ সংস্কার ও পিচ বানানোর কাজ করায় আর্থিক সংকট এর কারনে এই সিদ্ধান্ত নেওয়া হয়।এখন থেকে প্রতিবছর আন্তঃবিশ্ববিদ্যালয় সবগুলো টুর্নামেন্ট এ অংশগ্রহণ নাহ করে আমরা রোটেশন করে তিন থেকে চারটি টুর্নামেন্ট এ অংশগ্রহন করবো।


উল্লেখ্য , আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় বনাম ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইনালে অপ্রীতিকর ঘটনার কারণে আন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট স্থগিত রয়েছে।

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৭ দিন ২৩ ঘন্টা ৩৯ মিনিট আগে