লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

মৌমাছিও বাম থেকে ডানে গুনতে পারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-10-2022 07:56:05 am

সংগৃহীত ছবি

◾ বিজ্ঞান ডেস্ক 


গুনতে শেখা মানবসভ্যার ইতিহাসে এটি বড় ধাপ। বিশ্বের অধিকাংশ ভাষা বাম থেকে ডানে লেখা হয়। গণিতের সংখ্যাও গোনা হয় একই দিক থেকে, বাম থেকে ডানে। তর্ক আছে, গণনার ক্ষমতা কি মানুষের একচেটিয়া, কিন্তু না; অন্য প্রাণীরও এ বৈশিষ্ট্য রয়েছে। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, মৌমাছি অন্তত পাঁচ পর্যন্ত গুনতে পারে। 


গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের টুলুসের পল সাবাটিয়ের বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, নবজাতক শিশু গুনতে শেখার আগেই এলোমেলো জিনিস সাজাতে পারে। কিছু মেরুদণ্ডী ও স্তন্যপায়ী প্রাণীরও একই বৈশিষ্ট্য রয়েছে। তারা কোনো জিনিস বাম থেকে ডানে সাজাতে পারে। 


এ গবেষণার একটি প্রতিবেদন গত সপ্তাহে (অক্টোবরের চতুর্থ সপ্তাহ) যুক্তরাষ্ট্রের পিয়ার-রিভিউড জার্নাল প্রোসিডিং অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেসে (পিএনএএস) প্রকাশিত হয়েছে। এতে দাবি করা হয়, মানুষ ছাড়া অন্য প্রাণী গুনতে পারে কি না, তা নিয়ে তর্ক আছে। কিন্তু আমাদের গবেষণায় প্রমাণিত হয়েছে, মৌমাছি অন্তত পাঁচ পর্যন্ত গুনতে পারে। মানুষের মতো তারাও বাম থেকে ডানদিকে গোনে। তা ছাড়া মৌমাছি তাদের মস্তিষ্কের এক অংশের তথ্য অন্য অংশে সরবরাহ করতে পারে। তাই এটা হয়তো বাড়িয়ে বলা হবে না যে, মানুষের মতো মৌমাছিরও ‘মানসিক সংখ্যা রেখা’ রয়েছে। 


গবেষণাটিতে নেতৃত্ব দিয়েছেন টুলুসের পল সাবাটিয়ের বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল কগনিশন সেন্টারের অধ্যাপক মার্টিন গিউরফা। তিনি বলেন, ‘মানসিক সংখ্যা রেখার একটি সহজাত চরিত্র রয়েছে কি না, তা নিয়ে এখনও তর্ক রয়েছে। কারণ বিজ্ঞানীদের একটা অংশ মনে করে, মানসিক সংখ্যা রেখাটা প্রাকৃতিক নয়, বরং সাংস্কৃতিক। কিন্তু আমাদের উচিত, এক তরফা তর্ক না করে এ-সংক্রান্ত নতুন গবেষণা নিয়ে আরও চিন্তাভাবনা করা।’

আরও খবর

6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

৫৬ দিন ১৭ ঘন্টা ৩৮ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৭৬ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১৬১ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে




696381043fa3a-110126045252.webp
ইন্টারনেট প্যাকেজে ৩ গুণ গতি বাড়ানোর ঘোষণা

২৭৪ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে