শেরপুরের নালিতাবাড়ীতে ভার্মি কম্পোস্ট সার তৈরির প্রশিক্ষণ অনুষ্ঠিত পীরগাছাকে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান শুরু গোয়ালন্দে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু লাখাইয়ে পরিদর্শিকা সুচিত্রার দুর্নীতি অনিয়মের তদন্তে নাটকীয়তা, ভুক্তভোগীদের কথা না শুনেই সটকে পড়ল তদন্ত কমিটি। জাবিপ্রবিতে সাংবাদিক সমিতির উদ্যোগে ‘বেসিক জার্নালিজম, মোজো ও এআই রিপোর্টিং’ কর্মশালা অনুষ্ঠিত চিলমারীতে "শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার" বিতরণ ‎সুন্দরবনে প্রবেশ বন্ধে প্রাণীদের মধ্যে স্বস্তি, বেড়েছে বিচরণ ক্ষেত্র *র‌্যাব-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে কক্সবাজারের উখিয়ায় অস্ত্র ও গুলিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেফতার।* ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে চুরি ‎ ‎মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ ‎ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ৫ আগস্ট ছুটি নেই যাদের সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ পীরগাছায় ৫ আগস্টের ১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করতে প্রস্তুতিমূলক সভা দৈহিক ও নৈতিক চরিত্র গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই- এমপি পিনাক চৌধুরী বেগমগঞ্জে সাব-রেজিস্ট্রি অফিসে লেখকদের নবনির্মিত বসার ঘর উদ্বোধন মাত্র ১০ মাসে কোরআনের হাফেজ ৯ বছরের আরহাম ভূঁইয়া বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ কদভানু তালিমুল কুরআন মহিলা মাদ্রাসা সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শ্যামনগরে ডিলার মূল্যের বেশি দামে সার বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা

মইনউদ্দিন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে ব্যবসায়ী ও সালিশ ব্যক্তিত্ব আওয়ামীলীগ নেতা মইন উদ্দিন আহমদ’র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে দ্বিতীয় বারের মতো বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।


শনিবার (৪ মে) সন্ধায় দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের নাছিমপুর বাজারে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার কয়েক শতাধিক মানুষ অংশ গ্রহন করে।


এসময় বিক্ষোভকারী জনতা বক্তব্যে বলেন. দোয়ারাবাজার উপজেলার আওয়ামীলীগ নেতা,বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, শিক্ষানুরাগী ও সমাজ সেবক মইন উদ্দিন আহমদকে ডেকে নিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। কিন্তু ন্যক্ষারজনক এমন ঘটনার ৪’দিনেও আসামী শনাক্ত করতে পারেনি পুলিশ। বিক্ষোব্ধ জনতা অতিদ্রুত মইন উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান।


উল্লেখ্য, নিখোঁজের দু’দিন পর সোমবার (৩০ এপ্রিল) মইন উদ্দিন আহমদের লাঁশ চেলা নদী থেকে উদ্ধার করে দোয়ারাবাজার থানা পুলিশ।


এর আগে, রবিবার (২৮ এপ্রিল) রাতে অঙ্গাতনামা কয়েকজন ব্যক্তির একাধিক মোবাইল কলের তাগিদে রাত ১২ টার দিকে নাছিমপুর এলাকায় যান মইন উদ্দিন আহমদ। ওইরাতে বাড়িতে না আসায় পরিবারের লোকজন মইন উদ্দিন আহমেদের মোবাইলে যোগাযোগ করলে ফোন বন্ধ দেখায়। নিকট আত্মীয়সহ পরিচিতজনদের সাথে অনেক খোজাখুজির পরেও কোন সন্ধান মিলেনি।


এর দু’দিন পর মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে চেলানদীর পাথর শ্রমিকরা মইনউদ্দিনের ( বাম হাতে ২ টি জুতা ও একটি মোবাইল ফোন) দরে রাখা অবস্থায় মৃতদেহ নদীতে দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত লাশ সুনামগঞ্জে ময়না তদন্তের পর দাফন মঙ্গলবার সকালে দাফন দাফন করা হয়।


ঘটনার চারদিন পার হলেও এখনো মৃত্যুর রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এমন অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী।


বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন. ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামিলীগ নেতা আব্দুল হেকিম, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আফতাব উদ্দিন,সাবেক ইউপি সদস্য ময়না মিয়া,ছফির উদ্দিন, ইউপি সদস্য ধন মিয়া, আওয়ামীলীগ নেতা মতক্কিন আলী মাষ্টার,সমাজ সেবক হাফিজুল ইসলাম,ইউপি সদস্য ফয়েজ আহমদ,আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, শাখাওয়াত হোসেন কবির, ইউপি সদস্য আফরুজা খানম, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদীন,সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম খাঁন, সাবেক ইউপি সদস্য নুরুল আমিন, সমাজ সেবক নুর আলী ইমরান, আওয়ামীলীগ নেতা ফখর উদ্দিন,ফয়জুল হক,মনোয়ার আলী মনর প্রমুখ। 

Tag
আরও খবর