লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী নাঙ্গলকোটে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা বাবার সঙ্গে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় থেমে গেল ফারিয়ার জীবন ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবিতে শ্যামনগরে মানববন্ধন প্রধানমন্ত্রীকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ বলছেন বিশ্বনেতারা : হুমায়ুন কবির

চলে গেলেন ‘টাইটানিক’-এর ক্যাপ্টেন, অভিনেতা বার্নাড হিল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-05-2024 10:50:38 am

টাইটানিক, দ্য লর্ড অব দ্য রিংস খ্যাত বার্নার্ড হিল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। কিংবদন্তি এই অভিনেতার চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটারে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল।


বার্নার্ড হিলের মৃত্যুর খবর নিশ্চিত করে তার মুখপাত্র লউ কৌলসন জানিয়েছেন, রবিবার ভোরে মৃত্যু হয়েছে অভিনেতার।


অভিনেত্রী ও গায়িকা বারবারা ডিকসন তার এক্স অ্যাকাউন্টে (টুইটার) নিজের সঙ্গে প্রয়াত অভিনেতার এক সাদা-কালো ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, প্রবল দুঃখের সঙ্গে জানাচ্ছি যে বার্নার্ড হিলের মৃত্যু হয়েছে। সত্যিই এক অনবদ্য দুর্দান্ত অভিনেতা। তার সঙ্গে আলাপ হওয়া সত্যিই সৌভাগ্যের।


বার্নার্ড হিল ইংল্যান্ডের ম্যানচেস্টারে জন্মগ্রহণ করেন। বিবিসি টিভির জনপ্রিয় ড্রামা ‘বয়েজ ফ্রম দ্য ব্ল্যাকস্টাফ’-এ ইয়োসের হিউজের চরিত্রে অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। ১৯৯৭ সালে জেমস ক্যামেরনের ‘টাইটানিক’ সিনেমায় তাকে ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের চরিত্রে দেখা যায়।


টাইটানিক সিনেমায় ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত বার্নার্ড হিল। দুর্ভাগ্যজনক আরএমএস টাইটানিকের নির্মম অথচ দুঃখজনক কমান্ডার হিসেবে দেখা যায় তাকে। তার অভিনয় ঐতিহাসিক ওই চরিত্রে আলাদা গভীরতা যোগ করে, অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি একজন ক্যাপ্টেনের উদারতা ও করুণ দিক ফুটিয়ে তোলেন।


একইভাবে তিনি নজর কাড়েন পিটার জ্যাকসনের ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজিতেও। রোহানের রাজা থিওডেনের চরিত্রে অভিনয় করতে দেখা যায় হিলকে। একজন পরিচালিত রাজা থেকে একজন সাহসী রাজায় রূপান্তরের গল্প দর্শকের মনে দাগ কাটে, বিশেষ করে হেলমস ডিপের যুদ্ধের মতো স্মরণীয় দৃশ্যে তিনি মন জয় করেন।


তাকে শেষ দেখা গিয়েছিল হলিউড ছবি ‘ফরএভার নাও’-এ।


নিজের দীর্ঘ কর্মজীবন জুড়ে একাধিক ঘরানায় বিভিন্ন ধরনের চরিত্রে তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন, বারবার প্রমাণ করেছেন অভিনয় শিল্পের প্রতি তার নিষ্ঠা। বার্নার্ড একমাত্র অভিনেতা, যার একাধিক সিনেমা ১১টি একাডেমী পুরস্কার জিতেছিল।


চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটারে বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল বার্নার্ড হিলের। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার ভক্ত ও সহকর্মীরা।

আরও খবর
6aefc1c2dec96-081126062642.webp
বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া!

৪ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে



6aec23aa11aef-051126123522.webp
পরীমনি জামিন নিতে আদালতে

৭ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে


6ae6d2480b53c-011126114648.webp
হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস

১১ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে


6adb2ca55887e-231026034509.webp
যমুনা ফিউচার পার্কে আজ জেমসের কনসার্ট

২০ দিন ৬ ঘন্টা ৫৪ মিনিট আগে


6ad59e7b04c9f-191026103715.webp
সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২৪ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে



6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৪৩ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে