সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে আ.লীগ নেতার গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার

আ.লীগ নেতা মকলেছার রহমান (ফাইল ছবি)।

আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মকলেছার রহমান (৬২) এর গলায় দড়ির ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি গ্রামের মৃত ইসমাইল মন্ডলের ছেলে ও অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক। আজ সোমবার (৬ মে) দুপুর ১টায় আদমদীঘি সদরে একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মকলেছার রহমান আদমদীঘির চাটখইর মাদরাসার সহকারি শিক্ষক হিসাবে সম্প্রতি অবসর গ্রহন করেন। তার ১ম স্ত্রী ও ২ কন্যা সন্তান থাকা অবস্থায় প্রায় ৬ বছর আগে একই প্রতিষ্ঠানের সহকারি শিক্ষিকা আফরোজা বেগমকে দ্বিতীয় বিয়ে করে। পারিবারিক কারনে তিনি ২য় স্ত্রীসহ আদমদীঘি সদরের চেয়রম্যান বাড়ি পাড়ার জনৈক ময়নুল হকের ৩য় তলার ফ্লাটে ভাড়া বাসায় থাকতেন। সে বেশ কিছুদিন যাবত পারিবারিক কারনে শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ ছিলেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৭টায় ভাড়া বাসায় মকলেছার রহমানকে রেখে তার ২য় স্ত্রী আফরোজা বেগম চাটখইর মাদরাসায় শিক্ষকতা করতে যান। নি:সন্তান ২য় স্ত্রী আফরোজা বেগম জানায়, দুপুরে তার স্বামীকে ঔষধ খাবার জন্য বার বার মোবাইলে ফোন দিলেও রিসিপ হয়না। পাশের ফ্লাটে ফোন দিয়ে জানেন ঘরের দরজা বন্ধ ডাকাডাকি করেও কোন সাড়া মিলেনি। পরে আফরোজা বেগম বিদ্যালয় থেকে ভাড়া বাসায় এসে পরশিদের নিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে দেখেন শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে ঝুলিয়ে রয়েছে। দ্রুত নামানোর পর দেখেন মকলেছার রহমান মারা গেছে। ১ম স্ত্রী রওশন আরা বেগম এ ঘটনায় কোন মন্তব্য করেননি। বিকেল ৩টায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। 

ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag
আরও খবর