তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার। ঝিনাইগাতীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বহুলীবাসীর সুখ-দুঃখে আজীবন পাশে থাকতে চান বিএনপি নেতা এস এম রঞ্জু *কক্সবাজারে অস্ত্র আইনের মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের হাতে গ্রেফতার* দৌলতদিয়া যৌনপল্লীতে আতঙ্ক : ১২ দিনে দুই যৌনকর্মীকে হত্যা সেনাবাহিনীর প্রশিক্ষণ চলাকালে ট্যাংকে আকস্মিক দুর্ঘটনায় প্রাণ হারান সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের উদ্যোগে সংস্কারে ফিরছে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ লাখাইয়ে বালিকা উচ্চ বিদ্যালয়ের রাস্তার বেহাল দশা, শিক্ষার্থী ও পথচারীদের চরম ভোগান্তি। ইসলামি আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার কমিটি গঠন বেগমগঞ্জে হত্যা সহ একাধিক মামলার আসামীকে ১০ দিনের রিমান্ডের জন্য আদালতে সোপর্দ উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পীরগাছায় নিরাপদ গোশত উৎপাদনে ব্যবসায়ীদের সচেতন করল প্রাণিসম্পদ দপ্তর বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতের দ্বারস্থ, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১ ১০ বছরের সঞ্চয় জর্দার কৌটায় নষ্ট, নিঃস্ব মনোয়ারার আকুতি পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার তীব্র স্রোতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত, দুই পাড়ে যানবাহনের দীর্ঘ সারি শেরপুরের ঝিনাইগাতীতে বাফার গোডাউন পরিদর্শন করলেন জেলা প্রশাসক যশোরে কেমিক্যাল ও ভুট্টার গুঁড়া দিয়ে বানানো হচ্ছিল সয়াবিন বড়ি, জরিমানা ১ লাখ

জয়পুরহাটের তিন উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর বিজয়

প্রথম ধাপে অনুষ্ঠিত জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিন উপজেলাতেই আওয়ামী লীগ প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বুধবার রাত ১১ টায় এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম। 

কালাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিক নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন টানা চতুর্থবারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৪২৪৫৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল (আনারস) প্রতিকে পেয়েছেন ৩০৯৪৩ ভোট। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতিক নিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ দুলাল মিয়া সরদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ৩০,৩৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তাইফুল ইসলাম তালুকদার (আনারস) প্রতিকে পেয়েছেন ২২,৯০১ ভোট। এ উপজেলায়  চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

আক্কেলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতিক নিয়ে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোকছেদ আলী মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৯৫৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়ার্কাস পার্টির নেতা মো: নুরুন্নবী আরিফ (আনারস) প্রতিকে পেয়েছেন ৩,১৮৮ ভোট। এ উপজেলায়  চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

এ তিন উপজেলার ১০৯টি কেন্দ্রে বুধবার (০৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও ভোটার উপস্থিতি ছিলো চোখে পরার মতো। 

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলোতে আনসার-ভিডিপি ও পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করেছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, এই তিনটি উপজেলায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ৪০ হাজার ৭৬৯ জন। এর মধ্যে কালাই উপজেলায় এক লাখ ২২ হাজার ৭৩৬ জন, ক্ষেতলালে ৯৫ হাজার ১৯১জন ও আক্কেলপুর উপজেলায় এক লাখ ২২ হাজার ৮৮২ জন ভোটার রয়েছেন।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফজলুল করিম বলেন, নির্বাচনে তিন উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরও খবর