অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন তরুণ-মেধাবী ছাত্রনেতা সামিউল ইসলাম সামি

সোহানুর রহমান সোহাগ - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-05-2024 10:05:21 am

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রিয়াজ মাহমুদকে সভাপতি ও সাগর আহমেদ শামীমকে সাধারণ সম্পাদক হিসেবে শনিবার (৪ মে) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এ কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দীর্ঘদিনের লড়াই সংগ্রামে রাজপথের ছাত্রলীগ কর্মী আওয়ামী পরিবারের সন্তান সামিউল ইসলাম সামি। ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নবনির্বাচিত নেতৃবৃন্দ ফুলের শ্রদ্ধা নিবেদন করেন ।


ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের নবনির্বাচিত সহ-সভাপতি সামিউল ইসলাম সামি বলেন, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি বাংলাদেশের মহান স্থপতি বাংলাদেশ ছাত্রলীগ এর প্রতিষ্ঠাতা জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।আমার মত একজন ক্ষুদ্র ও অতি সামান্য রাজপথের কর্মীকে নেতৃত্বের সুযোগ করে দেওয়ায় বিশেষ কৃতজ্ঞতা জানাই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতি আমি আরো ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার নেতা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব রিয়াজ মাহমুদ ভাইয়ের প্রতি।

সহ-সভাপতি নির্বাচিত হওয়ার পরে সামি জানান বাংলাদেশ ছাত্রলীগ আমার প্রাণের সংগঠন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’, ‘স্মার্ট মহানগর’ বিনির্মাণের লক্ষ্যে রাজপথে থেকে কাজ করে যাওয়াই তার মূল উদ্দেশ্য। ।জাতিরপিতা বলেছিলেন, ‘সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই‘। বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সোনার মানুষ গড়ার পাঠশালা।শিক্ষা, শান্তি, প্রগতি এই তিন নীতি নিয়ে ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সবচেয়ে প্রাচীন এই ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। ইতিহাস, ঐতিহ্য, গৌরব, অহংকার, সোনালী অতীতের ধারক-বাহক হচ্ছে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমি গর্বিত। আমি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নেত্রীর ভ্যানগার্ড হিসেবে আমৃত্যু কাজ করে যেতে চাই।

Tag
আরও খবর

6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ ঘন্টা ৩৫ মিনিট আগে