সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

মারিয়া বাহরাভি: সৌদি তরুণীদের অনুপ্রেরণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-05-2024 01:39:21 am

মাত্র ১৮ বছর বয়সেই সৌদি আরবের অভিনয়শিল্পীদের এক প্রেরণার নাম মারিয়া বাহরাভি। শুধু তা-ই নয়, বরং উঠতি সকল তরুণী অনুপ্রেরণা পাচ্ছে তাকে দেখেই।


মারিয়া বাহরাভির ‘নোরা’ সিনেমা সৌদি আরব থেকে প্রথম কোনো সিনেমা হিসেবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল শাখার আঁ সার্ত্রে রিগায় মনোনয়ন পেয়েছে। দেশটির চলচ্চিত্র ইতিহাসের অংশ হয়ে ওঠা এই নারী নামভূমিকায় অংশগ্রহণ করেছেন। প্রথম সিনেমা দিয়েই সৌদি চলচ্চিত্র ইতিহাসের অংশ হয়ে রীতিমতো আলোচনায় চলে আসেন তিনি।


যদিও এতো অল্প বয়সে তারকাখ্যাতি পাবেন, এমনটা মোটেও ভাবেননি মারিয়া। এসব যেন তার কাছে এখনো কল্পনা। একটা সময় টেলিভিশনে ফ্ল্যাশলাইট, ক্যামেরা দেখা এই উপস্থাপক মেয়েটি এখন নতুন প্রজন্মের সৌদি অভিনেত্রীদের প্রেরণা। তার আগে এত বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এমন সুযোগ কেউ পাননি।


এ প্রসঙ্গে মারিয়া আরব নিউজকে বলেন, শৈশব থেকেই আমি যতটা মনে করতে পারি, আমার মা আমার কোনো চাওয়া থেকে ফেরাননি। যা আমার ভালো লাগত, যেগুলোতে উৎসাহী হতাম, সেগুলো থেকে আমাকে দূরে রাখতেন না। পরিবার সব সময় আমাকে সহযোগিতা করেছে। আমাকে কোনো প্রতিবন্ধকতায় রাখেনি। তাদের ছাড়া আমি অভিনেত্রী হতে পারতাম না।


মারিয়া বাহরাভির বেড়ে ওঠা জেদ্দায়। বিভিন্ন দেশের সিনেমা ও সিরিজের ভক্ত এই নায়িকার একসময় ইচ্ছা জাগে যে তিনি অভিনয় করবেন। মাত্র ১৫ বছর বয়সেই অভিনয় নিয়ে পড়াশোনা শুরু করেন। বছর দুই আগে হঠাৎ তিনি অডিশন দিতে যান। সেখানেই খুলে যায় তার ভাগ্য। কিন্তু তাকেই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে হবে শুনে সংশয়ে পড়ে যান তিনি।


তিনি জানান, শুরু থেকে সবকিছু তার কাছে স্বপ্নের মতো মনে হয়েছে।


মারিয়া বলেন, আমি আমার স্বপ্নের চেয়েও অনেক বড় জায়গায় পৌঁছেছি। এখন আমার কাছে অনেক বড় সুযোগ রয়েছে। সেদিকেই আমি নিজেকে নিয়ে যেতে চাই।


পরিচালক তৌফিক আল জায়িদি ও মারিয়া অভিনীত ‘নোরা’ সিনেমা নাদির নামের এক চিত্রকরের গল্প। সময়টা নব্বইয়ের দশক। ঠিক সেই সময়ে সামাজিক প্রতিবন্ধকতায় নাদিরকে ছবি আঁকা ছেড়ে দিতে হয়। তিনি হন একজন স্কুলশিক্ষক। সেখানে তার সঙ্গে পরিচয় হয় নোরা নামের একটি এতিম মেয়ের। যিনি কিনা অশিক্ষিত। তার স্বপ্নের পথে এগোনোর কোনো পথ নেই। যাকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দেয়া হচ্ছে।


সেখানেই প্রতিবাদী হয়ে ওঠা এক নোরাকে দেখা যাবে কান চলচ্চিত্র উৎসবে। আগামই ১৪ মে থেকে ২৫ মে পর্যন্ত চলবে এই উৎসব।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৩ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৬৭ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৩ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে