পীরগাছায় জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ মধুপুরে এনসিপি নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, প্রোপাগান্ডামূলক ও মানহানিকর দুর্নীতির তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বহুমুখী লড়াইয়ের আভাস বহুলীতে: বিকল্প ভাবমূর্তির খোঁজে বহুলীবাসী, ক্লিন ইমেজে নজর কাড়ছেন এস এম রঞ্জু পে-স্কেলের গেজেট কবে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট দিনাজপুরে ১০কেজি ওজনের গাঁজার গাছ ও ৩হাজার পিচ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক ‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

পেনশন প্রত্যাশীদের ভোগান্তি কমাতে নতুন ঘোষণা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-05-2024 04:58:05 am

পেনশন প্রত্যাশীদের ভোগান্তি কমাতে নতুন ঘোষণা দিয়েছেন বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মো. নূরুল ইসলাম। তিনি বলেন, ভোগান্তি কমাতে পেনশন প্রত্যাশীদের সবুজ ও লাল বই রাখা হবে না।


সব অটোমেশন করে পেনশনভোগীদের একটি কার্ড দেওয়া হবে। শনিবার রাজধানীর কাকরাইল অডিট ভবনে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং দেশব্যাপী তিন দিনের (১২ থেকে ১৪ মে) বিশেষ সেবা কার্যক্রম উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা জানান তিনি। নূরুল ইসলাম বলেন, পেনশনের সেবা প্রত্যাশীদের সবুজ ও লাল বই থাকবে না। সব অটোমেশন করে একটি কার্ড দেওয়া হবে তাদের জন্য। তাছাড়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে জনবান্ধব আর্থিক ব্যবস্থাপনার পরিবেশ সৃষ্টিতে সিএজি কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এছাড়া আরো ছিলেন সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফিজ উদ্দিন আহমেদ ও অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, স্বাস্থ্য, শিক্ষাসহ সব খাতেই এখন সমৃদ্ধ বাংলাদেশ। তাই স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নেন্স প্রতিষ্ঠা করার যুগান্তকারী পদক্ষেপ নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী। বিশেষ অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সরকারের অর্থ ব্যয়ের স্বচ্ছতা আনতে কাজ করে যাচ্ছে সিএজি। বিভিন্ন খাতে সরকারের অর্থব্যয় সঠিকভাবে করা হয় কিনা, তা সততার সঙ্গে জাতীয় সংসদকে জানানোর দায়িত্ব পালন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। সব ধরনের পেনশনের কার্যক্রম শতভাগ অনলাইনভিত্তিক করার মাধ্যমে ‘ওয়ান স্টপ সার্ভিস’ দিচ্ছে সিএজি বিভাগ।

আরও খবর

6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৩ দিন ২২ ঘন্টা ২৫ মিনিট আগে