দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

 শনিবার সকালে কলেজের মাল্টিপারপাস শেডে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. কাজী মোঃ নুর-উল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মু. নুরুল আমিন। 


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মোঃ আলী নূর প্রো-ভাইস চ্যান্সেলর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি মিরপুর , ঢাকা ( বিইউবিটি) ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাইফ উদ্দিন অধ্যক্ষ রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজ রায়পুর লক্ষ্মীপুর। মোঃ নুর নবী রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজ,  মিজানুর রহমান ভূঁইয়া ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট ,হাফেজ মাওলানা মুফতি মামুনুর রশিদ সিনিয়র মুহাদ্দিস জামিয়াতু ইব্রাহীম সাইনবোর্ড ঢাকা। 


অনুষ্ঠান সঞ্চালনায়  ছিলেন মো. আনিসুর রহমান সহকারী অধ্যাপক ইংরেজি।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওয়াসিম বিন আহমেদ দ্বাদশ বিজ্ঞান,

মানপত্র পাঠ করেন মাহমুদা আফরোজ একাদশ ব্যবসায় শিক্ষা শাখা, 

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নুবাহা নাফতিহা একাদশ মানবিক,

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- কামরুন নাহার বিথি দ্বাদশ - বিজ্ঞান,  আবু বকর আফ্রিদি দ্বাদশ - মানবিক, জিহাদ হোসেন রাহাত দ্বাদশ- ব্যবসায় শিক্ষা।


গাইড শিক্ষকের বক্তব্য রাখেন -  নাসরিন সুলতানা সহকারী অধ্যাপক ও গাইড শিক্ষক এইচএসসি ২০২২ মানবিক শাখা,  ওমর ফারুক প্রভাষক ও গাইড  শিক্ষক বিজ্ঞান শাখা ,  মাহবুবুর রহমান প্রভাষক ও গাইড শিক্ষক ব্যবসায় শিক্ষা শাখা ।


শিক্ষার্থী ক্যারিয়ার গাইডলাইন প্রদান করেন এস এম আশরাফুল আলম প্রভাষক - ইংরেজি বিইউবিটি ,

 এ বি এম মেসবাহ হাসান ডেপুটি ডাইরেক্টর ক্যারিয়ার গাইডেন্স ও কাউন্সেলিং বিইউবিটি। 


দোয়া অনুষ্ঠানের মোনাজাত পরিচালনা করেন, বিশেষ অতিথি মুফতি মামুনুর রশিদ সিনিয়র মুহাদ্দিস জামিয়াতু ইব্রাহীম সাইনবোর্ড ঢাকা খতিব মুসলিমাবাদ বাগান বাড়ী জামে মসজিদ ও ভাইস চেয়ারম্যান হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ।


অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রকাশনা বিদায় স্মারক ম্যাগাজিন “শিকড়” উন্মোচন , অতিথিদের উপহার প্রদান ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে ফাইল ও আপ্যায়ন বিতরণ করা হয়।  


Show quoted text
Tag
আরও খবর