ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

সদরদী উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক আয়োজিত স্কুল প্রোগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর।

পার্থ কুমার ( Contributor )

প্রকাশের সময়: 14-05-2024 10:10:44 am

গত ১৪ই মে ২০২৪ইং তারিখ মঙ্গলবার দুপুর ১২টায় ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন চুমুরদী ইউনিয়নে সদরদী উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অন্তর্গত Reintegration of Migrant Workers in Bangladesh project- এর আওতায় অষ্টম, নবম ও দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীগণের উপস্থিতিতে এক স্কুল প্রোগ্রাম আয়োজন করেন ফরিদপুর এমআরএসসির আওতাধীন ভাঙ্গা উপজেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার পার্থ দাস।


ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সদরদী উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের মাঝে বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ সম্পর্কে তথ্য প্রচার এবং প্রবাসীদের পাশে থাকার জন্য উদ্বুদ্ধ করা হয়। 



এখানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি আবু জাফর মুন্সী, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: মনিরুজ্জামান মোস্তফা, সহকারী প্রধান শিক্ষক মো: ইলিয়াছ খান ও সহকারী  শিক্ষক-শিক্ষিকা। আরো উপস্থিত ছিলেন ১০২জন শিক্ষার্থী


উক্ত প্রোগ্রামে উপস্থাপনা করেন পার্থ দাস, ফিল্ড অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, ভাঙ্গা। তিনি প্রোগ্রাম সম্পর্কে ও স্কুল প্রোগ্রামের উদ্দেশ্য নিয়ে কথা বলেন।ছাত্র-ছাত্রীদের মাঝে বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণের আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে ১৫ জন প্রতিযোগীকে নির্বাচন করে বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়। পুরস্কারকারী গণ নয়ন বাড়ৈ, নিপুন আক্তার, মো গোলাম মোস্তফা, অপূর্ন মন্ডল, মো: আমির হামজা, মারিয়া আক্তার, শামিমা আক্তার, মারিয়া আক্তার, পায়েল সাহা, রিফাত মাতুব্বর, সামিয়া আক্তার, ইয়াছিন, ঐশী শাহা, ছায়েরা আক্তার, দ্বীপ রায় চৌধুরী। 



প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা বলেন ছাত্র/ছাত্রীরা মাইগ্রেশন প্রোগ্রাম আয়োজিত স্কুল প্রোগ্রামটি অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহন করে এ কুইজের বিভিন্ন প্রশ্নের প্রতিযোগিতার অংশগ্রহন করেন পুরস্কার লাভ করে। এজন্য ব্র্যাক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। তিনি আরোও বলেন প্রতি বছরে এক একবার করে এই রকম আয়োজন করলে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে।


ব্র্যাক মাইগ্রেশনের প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার পার্থ দাস প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে শেষ করেন স্কুল প্রোগ্রামটি, তিনি আরো বলেন মাইগ্রেশন প্রোগ্রামের স্কুল প্রোগ্রাম ভাঙ্গা উপজেলা কর্মএলাকার যে স্কুল প্রতিষ্ঠানে প্রোগ্রাম হয়নি সেই প্রতিষ্ঠানে স্কুল প্রোগ্রাম করা হবে বলে জানান তিনি।

Tag
আরও খবর