শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

ফের লেনদেন ও সূচকে বড় পতন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-05-2024 10:52:25 am


টানা দরপতন থেকে বেরিয়ে আসার আভাস দিয়ে পুঁজিবাজারে ফের দরপতন শুরু হয়েছে। এক দিন সামান্য এগোচ্ছে তো, পরের কয়েক দিন টানা পড়ছে। এর ফলে দেশের দুই শেয়ারবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমে যাওয়ায় সূচকের বড় পতনে লেনদেন শেষে হয়েছে। একইসাথে উভয় বাজারে লেনদেনও কমেছে।


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৪ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে ডিএসইএক্স সূচক কমেছে ৮১.১৪ পয়েন্ট, লেনদেন হয়েছে ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই কমেছে ১৭০.৯৩ পয়েন্ট আর লেনদেন হয়েছে ১৪ কোটি ৭১ লাখ টাকা।


এ টানা দরপতনের আগে পুঁজিবাজারে কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলে। ফলে পুঁজিবাজার পতনের বৃত্ত থেকে বেরিয়ে আসছে এমন ধারণা করতে থাকেন বিনিয়োগকারীরা। কিন্তু বিনিয়োগকারীদের হতাশ করে ফের টানা দরপতন শুরু হয়েছে।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের রিজার্ভ গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে-এমন একটি খবর আজ গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে। এই খবরের কারণেই মূলত বাজারে আজ বড় পতন হয়েছে। তাঁদের মতে, বাজার যেখানে সামনের দিকে যাওয়ার কথা, সেখানে রিজার্ভের নেতিবাচক খবরে বাজার আবারও বড় আকারে ধাক্কা খেল।


তারা আক্ষেপ করে বলছেন, দেশে-বিদেশে খারাপ কিছু হলেই শেয়ারবাজারে এর নেতিবাচক প্রভাব পড়ে। বাজার অনর্থক চাপেতৈরি হয়। অথচ দেশে-বিদেশে ভালো কিছু হলে এর ইতিবাচক প্রভাব শেয়ারবাজারে দেখাই যায় না।


তারা বলছেন, বর্তমানে গোটা বিশ্ব আর্থিক চাপে রয়েছে। তারপরও বিশ্বের প্রায় শেয়ারমার্কেটেরই রেকড উত্থানের খবর আসছে। কিন্তু বাংলাদেশের শেয়ারমার্কেট এর ব্যতিক্রম। এখানে খারাপ খবরের চাপ দেখা যায়। কিন্তু ভালো খবরের কোনো প্রভাবদেখা যায় না।


বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের রিজার্ভের সঙ্গে শেয়ারবাজারের সরাসরি কোন সম্পর্ক নেই। অথচ রিজার্ভের নেতিবাচক খবরের বড় টার্গেট হয়েছে শেয়ারবাজার। গত কয়েক দিন শেয়ারবাজারে ভালো ভালো খবর বেরিয়েছে। যার মধ্যে নিয়ন্ত্রক সংস্থার নতুন চেয়ারম্যান, নতুন কমিশন, সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে অফলোড করার প্রধানমন্ত্রীর নির্দেশনা, সরকারের কাছ থেকে আইসিবির বড় অর্থ প্রাপ্তির সম্ভাবনা ইত্যাদি। তারপরও আজ বাজারে এভাবে বড় পতন কোনোভাবে কাংখিত নয়।


ডিএসইর তথ্য অনুযায়ী, লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের (সোমবার) চেয়ে ৮১.১৪ পয়েন্ট বা ১.৪৩ শতাংশ কমে ৫ হাজার ৫৮৫.৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।


অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৫.৭৬ পয়েন্ট কমে ১ হাজার ২২৫.৭৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ২৬.০৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৯১.৯২ পয়েন্টে দাঁড়িয়েছে।


ডিএসইতে এদিন ২০ কোটি ২ হাজার ৩৩৩টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৬৬৪ কোটি ৩৬ লাখ টাকা। যা আগের কার্যদিবস থেকে ৩০৩ কোটি ৬৬ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৬৮ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ মঙ্গলবার ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ৩০৪ কোটি টাকা।


এছাড়া এক্সচেঞ্জটিতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে উঠেছে ই-জেনারেশনস লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ২৮ কোটি ১৮ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে ওরিয়ন ইনফিউশনস। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ২০ কোটি ৫৭ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে নাভানা ফার্মাসিউটিকেলস লিমিটেড। কোম্পানিটির টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৭ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- এডভেন্ট ফার্মা, কোহিনুর কেমিক্যালস, বেস্টহোল্ডিংস লিমিটেড, এসকে ট্রিমস, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ওরিয়ন ফার্মা ও প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।


এদিকে ডিএসইতে লেনদেন শেষে ৩৯৯টি কোম্পানি ও মিউচূয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৩৪৩টির এবং অপরিবর্তিত ছিল ২৫টি কোম্পানির শেয়ার দর।


অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ১৭০.৯৩ পয়েন্ট কমে ১৬ হাজার ১৬৪.৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।


সিএসইতে এদিন ২৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৭টি কোম্পানির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার দর। সিএসইতে দিন শেষে ১৪ কোটি ৭১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ১০৮ কোটি ৯০ লাখ টাকা। এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে প্রায় ৯৪ কোটি টাকা।

আরও খবর



6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৬ দিন ৮ ঘন্টা ৩৫ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

২৭ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে