শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মেট্রোরেলের ভাড়ায় পূর্ণ হারেই ভ্যাট বসছে জুলাই থেকে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-05-2024 04:08:32 am


মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতির মেয়াদ আর বাড়ছে না। চলতি বছরের আসন্ন বাজেটে জুলাই থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আরোপ হতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 


নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআর কর্মকর্তারা বলছেন, সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে বাজেট বৈঠকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট আরোপের প্রসঙ্গ উপস্থাপন করা হয়েছিল। এতে কম হারে ভ্যাট নেওয়ার কোনো নির্দেশনা দেননি প্রধানমন্ত্রী। তাই ১৫ শতাংশ হারেই ভ্যাট আরোপের প্রস্তাব করা হবে। 


এনবিআরের দাবি, উন্নয়ন চাহিদা অনুযায়ী রাজস্ব বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না। ফলে জুলাই থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।


এর আগেও গত এপ্রিলে মেট্রোরেলের টিকিটের মূল্যে ভ্যাট বসানোর প্রসঙ্গ আলোচনায় আসে। সে সময় ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডকে (ডিএমটিসিএল) চিঠিও দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে সে সময় তথ্যটি নাকচ করে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 


গত ৫ এপ্রিল মন্ত্রী বলেছিলেন, ‘হঠাৎ করে কারা মেট্রোরেলে ভাড়ায় ভ্যাট ১৫ শতাংশ বাড়বে জুলাই থেকে, এ ধরনের ঘোষণা দিল। এ সম্পর্কে আমরা কিছু জানি না। এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করব। গণপরিবহণের একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রোরেল। মানুষ এর সুফল পাচ্ছে। এখনো জুলাই মাস অনেক দূরে। আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নিইনি।’ 


যাত্রীর স্বার্থ বিবেচনায় ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। জুন পর্যন্ত বহাল থাকছে সে সুবিধা। সম্প্রতি ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে এনবিআরকে চিঠি দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে নাকচ করে দেওয়া হয়েছে। 

আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে