সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্ষেতলালে কমিউনিটি পুলিশিং ‘ডে’ পালিত

"পুলিশই জনতা, জনতাই পুলিশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের ক্ষেতলাল থানার আয়োজনে 'কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষ্যে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 


২৯ (অক্টোবর) শনিবার বিকেল ৩টায় উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ক্ষেতলাল থানার ওসি জাহিদুল হক। তদন্ত ওসি এসএম মাকসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আজাহার আলী, ক্ষেতলাল রিপোটার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান ও সাংবাদিক আজিজার রহমানব ও আখতারুজ্জামান তালুকদার প্রমূখ।


আলোচনা সভায় বক্তারা, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌরসভার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিং কার্য্যক্রম বৃদ্ধির পাশাপাশি সর্বস্তরের জনগণকে পুলিশিং 

কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।


এর আগে প্রথমেই থানা চত্বরের সামনে সাদা পায়রা ও বেলুন উড়িয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা হলরুমের সামনে গিয়ে সমাপ্ত হয়।


এসময় উপস্থিত ছিলেন, থানা পুলিশের সদস্যবৃন্দ জনপ্রতিনিধিগণ, শিক্ষক, রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

Tag
আরও খবর