শিক্ষক দিবস উপলক্ষে নোয়াখালীতে প্রিয় শিক্ষককে সম্মাননা ‎মোংলায় যাত্রীবাহী বাসে ১২০ কেজি গাঁজার চালান জব্দ: পাচারকারী চক্রের তিন সদস্য আটক জয়পুরহাট সিমান্তে বিএসএফের ঠেলে দেওয়া তিন যুবককে ফেরত পাঠাল বিজিবি চীন, ভারত, জাপানসহ এশিয়ার বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছে ঠাকুরগাঁওয়ে ১২ দিনেও সন্ধান মেলেনি শারমিনের, মেয়ের ফিরে আসার অপেক্ষায় পরিবার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী সীমান্তে পুলিশের হাতে নাহিদসহ আটক ২ চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস

দেশে সবার অন্তত ২ কাঠার জমি ও একটি ঘর থাকবে: প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-05-2024 02:47:29 am

দেশে একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশে অতিদরিদ্র থাকবে না। সবার অন্তত ২ কাঠার একটা জমি, একটি ঘর, একটি স্যানিটারি ল্যাট্রিন থাকবে। তিনি শুক্রবার ১৭ মে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বি-বার্ষিক সম্মেলনে এই কথা বলেন। শেখ হাসিনা বলেন, আমাদের ঘোষণা ছিল ডিজিটাল বাংলাদেশ গড়বো। আজ ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। উদ্যোক্তা তৈরির জন্য কাজ করছি। তরুণদের নিজের পায়ে দাড়াতে হবে। চাকরি তৈরির মনোভাব থাকতে হবে। তিনি জানান, প্রতিটি প্রতিবন্ধীকে আমরা টাকা পাঠাই। আমরা বিনা পয়সায় বই দিচ্ছি। আমাদের স্কুলের ভর্তির হার বেড়েছে। প্রধানমন্ত্রী বলেন, দেশে গবেষণা সবথেকে বেশি দরকার। তিনি বলেন, সমুদ্রসীমা যে আমাদের অধিকার তা নিয়ে তো জিয়া, খালেদা কোন কাজ করেনি। আমরা প্রথমবার ক্ষমতায় এসে প্রথমে পদক্ষেপ নিয়েছি পরে তা বাস্তবায়ন করেছি। তিনি বলেন, জনগণের ৫ টি মৌলিক অধিকার যাতে নিশ্চিত হয় তা মাথায় রেখেই আমরা কাজ করছি। তিনি আরও বলেন, ১৯৯৬ সালে যখন সরকার গঠন করি তখন দেশ ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল। আর এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

Tag
আরও খবর