সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

উদীয়মান ছাত্রনেতা রাকিবের উদ্যোগে (টিপিবি) এর পক্ষ হতে সেলাই মেশিন প্রদান।

উদীয়মান ছাত্রনেতা রাকিবের উদ্যোগে (টিপিবি) এর পক্ষ হতে সেলাই মেশিন প্রদান।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব গোলাম রাব্বানীর পক্ষ হতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার ভালবাসার উপহার হিসেবে রায়গঞ্জের হতদরিদ্র অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করেন রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের উদীয়মান তরুণ নেতা ও টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি) এর সদস্য মো: রাকিব হোসাইন। 


বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর (২০২০) সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন অসহায় ও হতদরিদ্রদের জন্য দীর্ঘ ৪ বছর ধরে কাজ করে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালবাসার উপহার হিসেবে দেশের প্রতিটি অঞ্চলে অসহায় ও হতদরিদ্রদের মাঝে বিভিন্ন উপহার সামগ্রী পৌছে দেন। 


তরুন সাংবাদিক শাকিল আহম্মেদের এক প্রতিবেদনের মাধ্যমে জানতে পেরে ছাত্রনেতা রাকিব হোসাইনের উদ্যোগে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের শৌলী শাবলা গ্রামে এক অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, (টিপিবি) এর সদস্য রাকিব হোসাইন, সাংবাদিক শাকিল আহম্মেদ, ধানগড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ বিশ্বাসসহ এলাকার মুরুব্বীগন এবং অসহায় নারীর পরিবার।


অসহায় নারী সুরাইয়া খাতুন বলেন, আমার পাশে দাড়ানোর মতো কেউ নেই। আমাকে এই উপহার দিয়ে স্বাবলম্বী হতে সহযোগিতা করায় আমি অনেক আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও (টিপিবি) এর প্রতিষ্ঠাতা জনাব গোলাম রাব্বানীকে অসংখ্য ধন্যবাদ। 


এ ব্যাপারে ধানগড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ বিশ্বাস বলেন, অসহায় নারীকে উপহারটি তুলে দেওয়ায় বাংলাদেশ ছাত্রলীগের সোনালী অর্জন গোলাম রাব্বানী ভাইয়ের জন্য আমি একজন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে গর্বিত হচ্ছি।যার জন্য ধানগড়া ইউনিয়ন পরিষদ ও আমার ব্যক্তিগত পক্ষ হতে গোলাম রাব্বানী ভাইকে অসংখ্য ধন্যবাদ।

আরও খবর