হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম'র ১২৫ তম, জন্মোৎসব পালিত


"আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে" এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে বাংলা সাহিত্য সংস্কৃতির প্রবাদ পুরুষ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম, জন্মজয়ন্তী উপলক্ষে  বনার্ঢ়্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার ( ২৪ মে ২০২৪)  সকালে সিরাজগঞ্জ শহরের পৌর ভাসানী মিলনায়তনে নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে  ৩ দিনব্যাপী  এই অনুষ্ঠানমালার শুরুতে বনার্ঢ়্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভাসানী মিলনায়তন এসে শেষ হয়। এর আগে বনার্ঢ়্য র‌্যালি উদ্বোধন করেন অনুষ্ঠানের উদ্বোধক সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব শামীম তালুকদার লাবু। 

এসময়ে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী, নজরুল একাডেমী সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি বিশিষ্ট সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক রায়হান কবির মিঠু, রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের অধ্যক্ষ স্কাউটার মো. সাইফুল ইসলাম,  উল্লাপাড়া পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহবায়ক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আসাদ উদ্দিন পবলু, নজরুল গবেষক ও নজরুল  ব্যক্তিত্ব সালামত আলী,   ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক স্কাউটার মো. সাজেদুল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ ইমরান মুরাদ, অরুনিমা সংগীতালয়ের প্রধান পরিচালক সূর্য বারী, নাট্য ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদুল ইসলাম সোহাগ, নাট্য ফেডারেশনের যুগ্ম- সাধারণ সম্পাদক মো. হোসেন আলী ছোট্ট,  সাংগঠনিক সম্পাদক ছাম্মি আহমেদ আজমীর, প্রথম আলো বন্ধু সভা সভাপতি প্রদীপ সাহা,  দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি আজিজুর রহমান মুন্না, দৈনিক অগ্রসর জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম জয়, দৈনিক দেশ চিত্র জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম, প্রমুখ

আরও খবর