সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

স্মার্ট পৌর যুবলীগ গড়তে চান পৌর যুবলীগের যুগ্ন-আহবায়ক পদ প্রার্থী সাবেক ছাত্রনেতা দিপু

সিরাজগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা মোঃ আব্দুল কাদের দিপু। তিনি পৌর ওয়ার্ড পর্যায় থেকে রাজনৈতিক যাত্রা শুরু করেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামাত ক্ষমতা থাকা অবস্থায় পৌর ৯ নং ওয়ার্ডে বিএনপি জামাত শিবিরের নৈরাজ্য প্রতিহত করার জন্য ওয়ার্ড আওয়ামীলীগের সাথে কাঁদে কাঁদ মিলিয়ে কাজ করেছেন তিনি। ২০০৫ সালে ওয়ার্ড ছাত্র লীগের সদস্য পদ গ্রহণ করেন। ২০০৬ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের আমলে সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেন। ১/১১ সময় ছাত্র লীগের বিভিন্ন কর্মসূচিতে অগ্রণী ভূমিকা পালন করেছে। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য মানুষের দাড়ে দাড়ে নৌকার পক্ষে কাজ করেছেন তিনি। ২০১৩ সালে সদর উপজেলা ছাত্র লীগের ১ নং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেন, ও বঙ্গবন্ধু  হত্যার আসামী ও যুদ্ধ অপরাধী বিচারের দাবিতে রাজপথ থেকে অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি ২০১৪ সালে সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র লীগের যুগ্ম- আহবায়ক পদ লাভ করেন, এবং সঠিক সময়ের মধ্যে সম্মেলন এর আয়োজন করে, এবং বিএনপি জামাতের বিরুদ্ধে রাজপথ সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগকে পূর্নরায় ক্ষমতায় আনার জন্য নৌকার পক্ষে কাজ করেছেন ২০১৭ সালে বাংলাদেশ ছাত্র লীগের হাতকে শক্তিশালী করার জন্য সিরাজগঞ্জ জেলা ছাত্র লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে তৃতীয় বারের মত ক্ষমতা আনার জন্য ব্যাপক ভূমিকা পালন করেন। এছাড়াও ২০২০ সালে মহামারী করোনার সময় যখন সাধারণ মানুষজন অসহায় হয়ে পড়ে তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে খাদ্য সামগ্রী চিকিৎসা ও নগদ অর্থ দিয়ে মানুষকে সহযোগিতা করেন। ২০২৩ সালে জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থ বারের মত বাংলাদেশ আওয়ামিলীগকে ক্ষমতা আনার জন্য আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে মাঠে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রাজনীতির পাশাপাশি সামাজিক, ব্যবসায়ীক, সাংস্কৃতিক, এবং ক্রীড়া অঙ্গনের অন্যন্য অবদান প্রতিনিয়ত রেখে চলেছেন। সামাজিক ভাবে তিনি সব সময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে আত্মমানবতার কাজ করে থাকেন। এছাড়াও তিনি ধর্মীয় ভাবে মসজিদ মাদ্রাসা ও মন্দিরে বিভিন্ন সময় অবদান রেখেছেন।

এসময় পৌর যুবলীগের যুগ্ন -আহবায়ক পদ প্রার্থী মোঃ আব্দুল কাদের দিপু বলেন,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে লাল সবুজের পতাকা ও স্বাধীনতা পেয়েছি। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ গড়তে সিরাজগঞ্জ জেলা যুবলীগের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও মাদকমুক্ত যুব সমাজ গড়তে সরকারের সকল উন্নয়নের পাশে মাঠে থাকবে সিরাজগঞ্জ পৌর যুবলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিরাজগঞ্জ পৌর শাখার যুগ্ন-আহবায়ক পদ প্রার্থী হয়েছি।

উল্লেখ্য: মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে যতদিন বাঁচবো মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবো ইনশাআল্লাহ।

আরও খবর