‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

মসজিদসমূহ সমাজে শিক্ষা, উন্নয়ন ও সম্প্রীতির বাতিঘরের ভূমিকা পালন করতে পারে’

ইসলামের শুরু থেকে মসজিদ ছিল মুসলিম সমাজের প্রাণস্পন্দন। ইতিহাসের ভাঙাগড়া, দু:খ-আনন্দ ও জয়-পরাজয়ে মসজিদসমূহ মুসলমানদের সামনে বাতিঘরের ভূমিকা পালন করেছে। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এখনো আমাদের সমাজে সর্বজনীন শিক্ষার আলো বিতরণ, যাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্র্র দূরিকরণ, পবিত্রতা ও পরিচ্ছনতার চেতনা জাগ্রত করে জনস্বাস্থ্যের উন্নয়ন, সর্বোপরি সমাজের সর্বত্র ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বাতাবরণ তৈরিতে মসজিদসমূহ এবং সম্মানিত ইমাম সাহেবগণ অবদান রাখতে পারেন। 


গতকাল ২৫ মে ২০২৪ ঢাকা ফার্মগেটস্থ বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্রে আয়োজিত সেমিনারে আলোচকগণ উপরোক্ত অভিমত ব্যক্ত করেন। ‘মসজিদ ভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন: বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা শাহ মওলানা মীর মুহাম্মদ আখতর (রা) এর মিশন’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রফেসর ড. এম শমশের আলী। প্রবন্ধ পাঠ করেন বিশিষ্ট লেখক ও গবেষক আলহাজ্ব আমান উল্লাহ খান। সূচনা বক্তব্য ও সঞ্চালনা করেন গবেষণা কেন্দ্রের পরিচালক ড. মুহাম্মদ ঈসা শাহেদী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আর্টস ফ্যাকাল্টির সাবেক ডীন ড. মাহফুজুর রহমান, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ঢাকা শাখার সহ-সভাপতি আলহাজ্ব আবদুল মালেক মোল্লা, রাজউকের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নূরুল হুদা, মসজিদ বায়তুশ শরফ ঢাকার খতিব মওলানা জাফর আহমদ, বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ ঢাকার সহ-সভাপতি আলহাজ জহুরুল ইসলাম চৌধরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা, খুলনা বায়তুশ শরফ মসজিদের খতিব মওলানা ইব্রাহীম ফয়জুল্লাহ ও কক্সবাজার বায়তুশ শরফের প্রতিনিধি হাফেজ মুজিবুর রহমান বেলাল।


বক্তাগণ বর্তমান পরিস্থিতিতে নামাজ ও ইবাদতের জন্য পুরুষদের মতো মহিলাদের বেলায়ও দেশের সকল মসজিদে সুযোগ রাখার জন্য আহ্বান জানান।


বক্তাগণ আরো বলেন, নবী করিম (সা) এর জমানায় মদীনার মসজিদে নববী ইসলামী সমাজ ও রাষ্ট্রের যাবতীয় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা পালন করেছে। মসজিদের যে জায়গার বসে তিনি বিভিন্ন গোত্রীয় প্রতিনিধিদলকে সাক্ষাত দিতেন তা এখনও উস্তুয়ানাতুল উফুদ 


(প্রতিনিধিদলের স্তম্ভ ) হিসেবে চিহ্ণিত আছে। পরবর্তীকালেও মসজিদকে কেন্দ্র করে বিশ্ববিখ্যাত জামেয়া বা বিশ্ববিদ্যালয় ও গবেষণাগারসসমূহ প্রতিষ্ঠিত হয়েছে।


আমাদের দেশের মসজিদগুলো এখনো শিশুকিশোর থেকে শুরু করে বয়ষ্কদের শিক্ষায়তন হিসেবে সমাজে শিক্ষা ও জ্ঞানচর্চা এবং সুন্দর জীবনবোধ ও সুকীর্তির আলো বিকিরণ করতে পারে। তবে এর জন্য সুষ্ঠু চিন্তাভাবনা, পরিকল্পনা ও উদ্যোগের প্রয়োজন। আমরা জেনে খুশি হয়েছি যে, বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা শাহ মওলানা মুহাম্মদ আখতর (র) একজন বড় দরজার ওলী ছিলেন এবং তিনি মসজিদে নববীর আদলে মসজিদ বায়তুশ শরফ প্রতিষ্ঠা করে মসজিদসমূহকে আধ্যাত্মিক ও জাগতিক কর্মকান্ডের চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন এবং আমাদেরকেও সে স্বপ্ন দেখতে উদ্বুদ্ধু করে গেছেন। মুসলামন হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এমন স্বপ্ন লালন করা এবং তা বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা। আমরা আশা করব, ড. মুহাম্মদ ঈসা শাহেদীর নেতৃত্বে বায়তুশ শরফ ইসলামী গবেষণা কেন্দ্র এ ক্ষেত্রে জাতিকে পথ দেখাতে সক্ষম হবে।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১ ঘন্টা ১০ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ৫ ঘন্টা ৩ মিনিট আগে