সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ

সিরাজগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ এর কার্যক্রম

'আবর্জনা মুক্ত থাকুক আমাদের শহীদ মিনার' এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" এর পরিছন্নতা কার্যক্রম। 


বছর জুড়ে তাদের নিয়মিত আয়োজনে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে শেষ হলো সিরাজগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার "মুক্তির সোপান" চত্বর।


ব্যতিক্রমী এ আয়োজনে সুশৃঙ্খল ও কাজের স্বচ্ছতা নিশ্চিতে কার্যক্রমের শুরুতে নিজেদের মধ্যে দায়িত্ব বন্টন করে নেয়। কেউ দায়িত্ব নেয় শহিদ বেদী পরিচ্ছন্ন করতে, কেউ বা শহিদ মিনার আঙ্গিনার মাঠ, কেউ দায়িত্ব নেয় চারপাশের আগাছা পরিস্কার করার, কেউ বা বৃক্ষরোপণের। পুরো দায়িত্ব যেন যথাযথভাবে পালন করা হয় তা দেখাশোনার জন্য থাকে একজন টিম লিডার এবং একজন টিম মনিটর। 


এ কাজে সকাল সাড়ে নয়টায় কাজ শুরু করে। দুই ঘন্টাব্যাপী এই পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালিত হয়ে প্রায় ১ ট্রাক অযাচিত ময়লা আবর্জনা অপসারন করা হয়। 


আয়োজন সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিক আহমেদ এর সাথে কথা বলে জানা যায়, প্রতিমাসে তারা দুটি করে পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করেন। একটি স্থান থাকে যে কোন শিক্ষা প্রতিষ্ঠান অপর আরেকটি স্থান থাকে রাষ্ট্রের যেকোনো গুরুত্বপূর্ণ স্থাপনা কেন্দ্রিক। শুধু তাই নয় তাদের শতাধিক স্বেচ্ছাসেবকবৃন্দ যেখানেই অযাচিত ময়লা আবর্জনা দেখে সেগুলোকে পরিচ্ছন্ন করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি। তিনি আরো বলেন "ক্লিন সিরাজগঞ্জ গ্রীন সিরাজগঞ্জ" জন্মলগ্ন থেকে সামাজিক ও পরিবেশ নিয়ে কাজ করতে থাকে। কিন্তুু অত্যন্ত দু:খ ও পরিতাপের বিষয় 


 অনেকেই নিজেদের পরিবেশবাদী অথবা পরিবেশবাদী সামাজিক সংগঠন বলে দাবি করে। পরে দেখি শুধু নামে পরিবেশবাদী কাজে তারা প্রকৃতপক্ষে পরিবেশবাদী নয়। তাই ব্যাঙের ছাতার মতো শুধু সংগঠন না খুলে নিজের মেধা মননকে কাজে লাগিয়ে আশেপাশের আঙ্গিনা পরিষ্কার এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। 


এ পরিচ্ছন্নতা অভিযানে ক্লিন সিরাজগঞ্জ গ্রীণ সিরাজগঞ্জের এক ঝাঁক তরুন বুদ্ধিদীপ্ত পরিশ্রমী ও উদ্যমী স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

আরও খবর