বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ধর্ম প্রতিমন্ত্রী বললেন- 'এতো কিছু দেওয়ার পরও মানুষ বলে, সরকার কী দেয়?'

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্যে দেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি বলেছেন, 'সন্তান ফয়দা করেন আপনারা, ভাতা দেয় শেখ হাসিনা। অর্থাৎ আপনাদের সন্তানের পুষ্টি যোগান দিতে সরকার পুষ্টি ভাতা দিচ্ছেন। ভাতার টাকা পেয়ে অভাবি বাবা-মা তাঁদের সন্তানদের পুষ্টির ঘাটতি মিটাতে ব্যয় করেন। দেশের মানুষকে সরকার বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছেন। এছাড়া সরকার গৃহহীনদের ঘর নির্মাণ করে দিচ্ছে। অতিতের শাসনামলের কথা স্বরণ করে তিনি আরও বলেন, '২১ বছর যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো, তারা শুধু ভিজিএফের ভাতা দিয়েছে। আর আওয়ামী লীগ সরকার পুষ্টি, বয়স্ক, বিধবাসহ বিভিন্ন ভাতা দিয়ে যাচ্ছেন। আগামীতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।'

মঙ্গলবার ( ৯ আগষ্ট) বেলা সাড়ে ৩টায় নিজ নির্বাচনী এলাকা জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গাইবান্ধা ইউনিয়ন আ.লীগের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীকে ইঙ্গিত করে জনতার উদ্দেশ্য ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি আরও বলেন, 'উপজেলার ১১টি ইউনিয়নে জেলা পরিষদ থেকে যে পরিমাণ বরাদ্দ দেওয়া হয়, তার চেয়ে বেশি বরাদ্দ আসে গাইবান্ধা ইউনিয়নে। কিন্তু এসব উন্নয়ন বরাদ্দের কথা ইউপি চেয়ারম্যান কেনো যেনো বলে না, তা জানি না। নাকি প্রতি হিংসা করেই বলে না, সেটাও বুঝি না!' ইতিহাস কথা বলে। সরকার এতো কিছু দেয়। কিন্তু মানুষ তাও বলে, সরকার কী দেয়?'

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের জন্য আওয়ামী লীগের বিকল্প নেই। বঙ্গবন্ধু ও বাংলাদেশ একই সুতায় গাঁথা। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রতিষ্ঠায় বারবার জেল খেটেছেন। তাঁকে পাকিস্তান সরকার বিনা দোষে রাষ্ট্রদ্রোহী বানিয়ে ফাঁসি দিতে চেয়েছিলেন। বঙ্গবন্ধুর প্রতি জনসমর্থনে ভিতু হয়ে শেষ পর্যন্ত পাকিস্তান সরকার সসম্মানে তাঁকে মুক্তি দিতে বাধ্য হয়েছিল। অথচ বঙ্গবন্ধুর প্রিয় বাংলাদেশেই যারা বাংলাদেশকে মেনে নিতে পারেননি, তারাই বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম ভাবে হত্যা করেছে। বঙ্গবন্ধু জীবিত থাকলে বাংলাদেশ আরো ২০ বছর আগেই উন্নত দেশে পরিণত হতো।'

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি জি এস এম মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগাঠনিক সম্পাদক জাফর ইকবাল জাফু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস সালাম, উপজেলা চেয়ারম্যান অ্যাড. জামাল আব্দুন নাছের বাবুল, গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী।

গাইবান্ধা ইউনিয়ন আ.লীগের সভাপতি মুসলিম উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিলেটারী ও যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেকের যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুর রাজ্জাক লাল মিয়া, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শফিকুর রহমান শিবলী, গাইবান্ধা ইউপির সাবেক মেম্বার আফছার আলী সরদার, মহিলা আ.লীগের সভাপতি আফরোজী আজাদ তানিয়া, পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী এসোসিয়েশন জেল শাখার সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নূরের আজাদ ইমরান, সাধারণ সম্পাদক আলহাজ মিয়া, সহসভাপতি ইসলামই হোসেন, গাইবান্ধা ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান শান্ত, সাধারণ সম্পাদক মাহমুদুল হক স্বাধীন, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন বিদ্যুৎ প্রমুখ।

পরে বঙ্গবন্ধু ও ১৫ ই আগষ্ট নিহত শহীদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি উপজেলার নেতা-কর্মীদের সাথে গণভোজে অংশগ্রহণ করেন।



আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৯ ঘন্টা ৫৩ মিনিট আগে