মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

তীব্র তাপপ্রবাহে বিহারে নিহত বেড়ে ১৯

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 31-05-2024 06:30:20 am



তীব্র তাপপ্রবাহে ভারতের বিহার রাজ্যে অন্তত ১৯ জনের প্রাণ গেছে। সেখানে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।


রাজ্যের আওরঙ্গবাদে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে একজন এএসআই ও নির্বাচনি দায়িত্বে নিয়োজিত একজন জওয়ানও রয়েছেন । বিহারে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ।


বিহারের বক্সারের বিভিন্ন থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার উত্তরপ্রদেশের এক যুবকের মৃতদেহ পাওয়া যায় সিকরাউল থানা এলাকার রাস্তার পাশে। স্থানীয় লোকজন জানান, তীব্র রোদের কারণে তার মৃত্যু হয়েছে। শরীরের কোথাও কোনও আঘাতের চিহ্ন ছিল না।গভীর রাতে বক্সারের নবনগর থানা এলাকায় এক বিএমপি জওয়ানের মৃত্যু হয়।



বক্সারের পুলিশ সুপার মণীশ কুমার বলেন, বিএমপি সৈনিক গোর্খা রেজিমেন্টে পোস্ট করা হয়েছিল । ফ্ল্যাগমার্চের সময় তার স্বাস্থ্যের অবনতি হয়। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।



বৃহস্পতিবার ইটাদি পিএইচসির এক কর্মচারীকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।



রোহতাসেও ইন্সপেক্টর-সহ তিনজনের মৃত্যু হয়েছে। রোহতাসের দেহরিতে পুলিশ লাইনে নিযুক্ত ইন্সপেক্টর দেবনাথ রাম হিটস্ট্রোকে মারা গিয়েছেন। তিনি ভোজপুরের বিহিয়ানের বাসিন্দা ছিলেন ।



এছাড়া করঘর বাধড়ি বাজারেও গরমে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে ।



এছাড়া সাসারাম সিটি থানার কালীস্থানের কাছে তাপপ্রবাহে এক মহিলারও মৃত্যু হয়েছে ।



ভোজপুরে প্রচণ্ড গরমে তিনজনের মৃত্যু হয়েছে । গজরাজগঞ্জ, বাধরা ও জগদীশপুরে তাপপ্রবাহে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । মৃতদের নাম চন্দ্রম গিরি (৮০), গুপ্ত নাথ শর্মা (৬০) ও কেশব প্রসাদ সিং (৩০) ৷



নালন্দায় গত ২৪ ঘণ্টায় গরমে তিনজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে বিজয় কুমার সিনহা ওরফে সুরেন্দ্র প্রসাদ নামে এক শিক্ষক, একজন হোম গার্ড জওয়ান ও একজন কৃষক রয়েছেন।



মৃত হোমগার্ড জওয়ানের নাম রমেশ প্রসাদ (৫৪) ৷ ইসলামপুর ব্লকের মোহন চক গ্রামের বাসিন্দা বিজয় কুমার সিনহা থারথারি মিডল স্কুলে চাকরি করতেন। স্কুলেই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ পরে হাসপাতালে তার মৃত্যু হয় ৷



পশ্চিম চম্পারণেও তাপপ্রবাহ দেখা গিয়েছে। এখানে দু’জন মারা গিয়েছেন। চাপাতিয়া থানা এলাকার মহানকুলিতে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।



রামনগরের মাজরা গ্রামে হিটস্ট্রোকে মৃত্যু হয় ১৬ বছরের গোলুর।



গোপালগঞ্জে হিট স্ট্রোকে নেপালগামী এক পর্যটকের মৃত্যু হয়েছে। মৃত সোমনাথ আগ্রে (৬০) মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা।



অরুণাচল থেকে আরওয়ালে নির্বাচনি দায়িত্ব পালন করতে আসা নিক্কু আহুজা নামে এক জওয়ানের মৃত্যু হয়েছে ৷



শেখপুরায় হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে অঙ্গনওয়াড়ি সহকারীর।



বেগুসরাইয়ে হিটস্ট্রোকে প্রাণ হারিয়েছেন এক কৃষক। সূত্র: ইটিভি ভারত

আরও খবর





6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১১ দিন ১৫ ঘন্টা ৪৪ মিনিট আগে