মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

জ্বালানি তেলের নির্ধারিত মূল্য আজ থেকে কার্যকর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-06-2024 02:31:11 am

© সংগৃহীত ছবি


◾বাসস ডেস্ক : বিশ্ববাজারের সাথে সমন্বয় করে জ্বালানি তেলের নির্ধারিত মূল্য ১ জুন থেকে কার্যকর করা হবে।


গতকাল শুক্রবার এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, সরকার গত মার্চ মাস থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১০৭ টাকা হতে শূন্য দশমিক ৭৫ টাকা বৃদ্ধি করে লিটার প্রতি ১০৭ দশমিক ৭৫ টাকা, পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২৪ দশমিক ৫০ টাকা হতে ২ দশমিক ৫০ টাকা বৃদ্ধি করে লিটার প্রতি ১২৭ টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২৮ দশমিক ৫০ টাকা হতে ২ দশমিক ৫০ টাকা বৃদ্ধি করে লিটার প্রতি ১৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।


তথ্যবিবরণীতে আরও জানানো হয়, সরকার চলতি বছরের মার্চ হতে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে।


উল্লেখ্য, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা হ্রাস পেলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে এ মূল্য সমন্বয় করতে হয়েছে। মূল্য সমন্বয়ের পরেও কলকাতায় বর্তমানে ডিজেলের মূল্য লিটার প্রতি ১২৫ দশমিক ৭০ টাকায় এবং পেট্রোলের মূল্য লিটার প্রতি ১৪৩ দশমিক ৯৬ টাকায় বিক্রি হচ্ছে যা বাংলাদেশ থেকে লিটার প্রতি যথাক্রমে প্রায় ১৭ দশমিক ৯৫ টাকা ও ১৬ দশমিক ৯৬ টাকা বেশি।


আরও খবর
6aae74a66403f-190926054022.webp
নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

১ দিন ১০ ঘন্টা ২৯ মিনিট আগে



6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

৬ দিন ১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে