ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালে তিন চিকিৎসকে চলছে হাসপাতাল

মাত্র তিন মেডিক্যাল অফিসার দিয়ে চিকিৎসা সেবা চলছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এরমধ্যে একজন ক্ষেতলালের একটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। হাসপাতালে জুনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকের ১১টি পদের ৯টিই খালি আছে দীর্ঘদিন ধরে। তাই হাসপাতালে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।


জানা গেছে, দীর্ঘদিন ধরে হাসপাতালে মেডিসিন, সার্জারি, শিশু, ইএনটি, চক্ষু, অর্থপেডিক, চর্ম ও যৌন এবং কার্ডিওলজি বিভাগে জুনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকের পদ খালি আছে। শুধু গাইনি এবং এনেসথেশিয়া বিভাগে জুনিয়র বিশেষজ্ঞ হিসেবে কর্মরত আছেন দুজন চিকিৎসক। এ ছাড়া ডা. রিমন আফরোজ নামে একজন মেডিসিন বিশেষজ্ঞ হাসপাতালে যোগদান করলেও কোনো ছুটি না নিয়ে তিনি ২০১৬ সালের ২৮ জানুয়ারি থেকে অনুপস্থিত আছেন। বিষয়টি সুরাহার জন্য হাসপাতাল থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে একাধিকবার চিঠি দিয়েও কোনো নির্দেশনা না আসায় সেই থেকে ওই পদে নিয়োগ বন্ধ আছে।


হাসপাতাল সূত্রে জানা গেছে, ৫০ শয্যার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসারের অনুমোদিত সাতটি পদের বিপরীতে খাতা-কলমে কর্মরত আছেন পাঁচজন। যার মধ্যে হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার ডা. আবদুল্লাহ প্রেষণে বরিশালের বাকেরগঞ্জে কর্মরত আছেন। দুজন মেডিকেল অফিসার আছেন বুনিয়াদি প্রশিক্ষণে ঢাকা ও বগুড়ায়। উপজেলার বড়াইল ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে নেওয়া একজন মেডিকেল অফিসার এখানে দায়িত্ব পালন করছেন। প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃ বিভাগে প্রায় ৫০০ রোগী চিকিৎসার জন্য আসেন। স্থানীয়রা বলছেন, এ হাসপাতালে যোগদান করা অধিকাংশ কর্মচারীদেরও প্রেষণে অন্যত্র পাঠানোয় বিড়ম্বনা বেড়েছে সেবা প্রত্যাশী রোগীদের।


সংশ্লিষ্টরা জানান, হাসপাতালের ক্যাশিয়ারকে প্রেষণে পাশের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর হেলথ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের রেডিওলজিস্ট পদে প্রেষণে পাঠানো হয়েছে ক্ষেতলাল হাসপাতালের রেডিওলজিস্ট লুৎফর রহমানকে। সেই থেকে ক্ষেতলাল হাসপাতালে রোগীরা এক্সরে সেবা থেকে বঞ্চিত আছেন। সুইপারের পাঁচটি অনুমোদিত পদের বিপরীতে দুজন কর্মরত। এর মধ্যে একজনকে প্রেষণে গোপীনাথপুর হেলথ ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। কুক-মশালচীর দুটি পদই ফাঁকা আছে দীর্ঘদিন থেকে। হাসপাতালের স্টোরকিপারের পদ ফাঁকা। ২২ বছর ধরে ওইপদে দায়িত্ব পালন করছেন ফার্মাসিস্ট।


হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আতিকুর রহমান বলেন, ডাক্তার সংকটের কারণে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। ৫০ শয্যার হাসপাতাল হলেও এখানে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকে ৮০-৯০ জন। বর্হিবিভাগে রোগীর সংখ্যা গড়ে তিন থেকে সাড়ে শ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শেখ হাসিবুর রেজা বলেন, সংকটের বিষয়টি তুলে ধরে দেড়মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চারবার চিঠি দিয়েছি। এখন পর্যন্ত কোনো উত্তর মেলেনি।

আরও খবর