সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন নাঈমুল ইসলাম খান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-06-2024 08:44:47 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেলেন দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খান।


গত ২৮ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) এ কে এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।


আদেশে বলা হয়, দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মো. নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে।


মো. নাঈমুল ইসলাম খানকে সচিব পদমর্যাদায় ৭৮ হাজার টাকা নির্ধারিত বেতনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করার কথা আদেশে বলা হয়েছে।


উল্লেখ্য, নাঈমুল ইসলাম খান ১৯৫৮ সালের ২১ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতা নুরুল ইসলাম খান ছিলেন রাজনীতিক ও আইনজীবী। মা নূরুন নাহার খান। ৬ ভাই-বোনের মধ্যে তিনি বড়। কুমিল্লা জিলা স্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


নাঈমুল ইসলাম খান প্রথম ১৯৮২ সালে কয়েক মাসের জন্য প্রকাশিত মাসিকা পত্রিকা ‘সময়’ সম্পাদনা করে। পরবর্তীতে এটি ‘খবরের কাগজ’ হিসেবে পরিবর্তন করা হয়। পত্রিকাটি ১৯৮৭ সালে সাপ্তাহিক হিসেবে যাত্রা শুরু করে। এরপর ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ‘দৈনিক আজকের কাগজ’-এ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০২ সালে তিনি পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে পত্রিকাটি বন্ধ হয়ে যায়। ১৯৯২ সালে তিনি ‘আজকের প্রত্রিকা’ থেকে বের হয়ে ‘দৈনিক ভোরের কাগজ’ প্রতিষ্ঠা করেন। ১৯৯২ সালে ‘ভোরের কাগজ’ থেকে পদত্যাগ করার পর ‘বাংলাদেশ সেন্টার ফর ডেভেলপমেন্ট’ নামে একটি সংগঠন পরিচালনা করেন। ২০০৩ সালে ‘নতুনধারা’ শিরোনামে আরেকটি দৈনিক প্রকাশের চেষ্টা করেন। ২০০৭ সালে তিনি ‘দৈনিক আমাদের সময়’ সম্পাদনা শুরু করেন, কিন্তু ২০১২ সালে আদালতের আদেশে তার প্রকাশক পদ বাতিল হয়ে যায়। পরে তিনি ‘আমাদের নতুন সময়’ নামে পত্রিকা বের করেন।


২০০৭ সালে নাঈমুল ইসলাম খান সাংবাদিকতা ও মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে ঢাকার স্টামফোর্ড ইউনিভার্সিটিতে যোগ দেন। তিনি ‘আমাদের অর্থনীতি’র সম্পাদক নাসিমা খান মন্টিকে বিয়ে করেন।

আরও খবর