‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছে সরকার: গণশিক্ষা প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-06-2024 12:58:38 am

প্রাথমিক শিক্ষা বিভাগের এত সমস্যা একবারেই সমাধান করা সম্ভব না জানিয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, সরকার ধীরে ধীরে পরিকল্পনা অনুযায়ী শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছে। প্রাথমিকের শিক্ষার মানোন্নয়ন ও ঝরে পড়া রোধে এবং ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য, শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধির লক্ষ্যে স্কুলগুলোতে পুষ্টিকর খাবার সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে।


৮ জুন, শনিবার ঠাকুরগাঁওয়ের হরিপুরে দেশসেরা চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক উদ্ধুদ্ধকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


দেশের প্রতিটি বিদ্যালয়কে ডিজিটালে রূপান্তরিত ও আধুনিক শিক্ষার ব্যবস্থা করা হবে জানান তিনি।


প্রতিমন্ত্রী বলেন, শুধু শিক্ষকদের নয় অভিভাবকদেরও গুরুত্ব দিতে হবে শিক্ষার্থীদের প্রতি। বিশেষ করে মায়েদের আরও যত্নবান হতে হবে শিশু শিক্ষার্থীদের প্রতি। মায়েরা শুধু তাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন।


তিনি আরো বলেন, একজন শিক্ষার্থীদের জন্য ভাষা ও গণিত শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শুধু দেশে নয় বিদেশেও এর গুরুত্ব রয়েছে।


এসময় প্রতিমন্ত্রী দেশসেরা স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন এবং রংপুর বিভাগের ৮টি জেলায় বিনামূল্যে পাঠ্যবই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন, অতিরিক্ত পুলিশ সুপার মুনজুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগীয় উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম, হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, হরিপুর আওয়ামী লীগের সম্পাদক এসএম আলমগীর ও চরভিটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান আলী।


সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার হাসান আতিকুর রহমান।


পরে চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী রুমানা আলী।


আরও খবর