হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

"শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ" এই শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সদর উপজেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ৯ জুন) সকাল ১০ টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উপজেলা প্রশাসন,  সিরাজগঞ্জ সদর, ও উপজেলা শিক্ষা অফিস সিরাজগঞ্জের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ  প্রাথমিক বিদ্যালয়  ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব  প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টের খেলায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন, গোল্ডকাপন টুর্নামেন্টের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা, শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ রিয়াজ উদ্দিন। 

তিনি তার বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ টুর্নামেন্ট দেশে ফুটবলের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ফুটবল খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মর্যাদা বাড়িয়েছে। এ টুর্নামেন্টের মাধ্যমে আমরা আগামীর সম্ভাবনাময় ফুটবলারদের খুঁজে পাবো। সুস্থ দেহ মানেই সুস্থ মন। 

অনুষ্ঠানে সভাপতি নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে শিশুদের সুস্থ বিকাশ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ২০১০ সাল থেকে প্রতিবছর ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয়। এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ শুরু হয় ২০১১ সাল থেকে।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরুপ প্রাথমিক পর্যায়ের মেয়ে শিক্ষার্থীদের জন্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় আজ সিরাজগঞ্জ সদর উপজেলা প্রতি বছর ন্যায় এ ধরনের আয়োজন করে থাকে। আগামীতে এ আয়োজন আরও ভালো ফলপ্রসূ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জামাত আলী মুন্সী, মহিলা ভাইস চেয়ারম্যান নূরে ফাতেমা, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক  স্কাউটার মো. সাজেদুল ইসলাম, প্রমুখ, 

এসময়ে উপস্থিত ছিলেন মহেশ কাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার  রনজিৎ কুমার সাহা, এসবি রেলওয়ে কলোণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম তালুকদার, কল্যাণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো আমজাদ হোসেন, মটিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার ঘোষ, চরমিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলজার হোসেন, সরস্বতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কাউটার মো. রফিকুল ইসলাম, ধুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক  কে এম ছানোয়ার হোসেন, প্রমুখ।

খেলায় রতন কান্দি ইউনিয়নে পোড়া বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়  ৩-০ গোলে সয়দাবাদ ইউনিয়নের জারিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। এবং রতন কান্দি ইউনিয়নে ভেন্না বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সয়দাবাদ ইউনিয়নে কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, কারিম মির্জা ও অরুন রায়।

উল্লেখ্য ঃ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে  প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধি ছাত্র -ছাত্রীদের মাঝে হুইল চেয়ার প্রদান করা হয়, প্রদান করেন  সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার  নাইয়ার সুলতানা, এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

আরও খবর