শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

তিস্তার পানি বণ্টন নিয়ে ভারত অত্যন্ত আন্তরিক: পররাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-06-2024 06:42:30 am

তিস্তার পানি বণ্টন নিয়ে ভারত সরকার অত্যন্ত আন্তরিকতাপূর্ণ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আশা প্রকাশ করেন ভবিষ্যতে ভারত ও বাংলাদেশের মধ্যে তিস্তার পানি বণ্টন নিয়ে সমঝোতা আসবে।


রবিবার (৯ জুন) রাতে ভারতের নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর নিয়ে প্রেস ব্রিফিং শেষে সময় সংবাদকের কাছে তিনি এ আশার কথা জানান।


শপথ অনুষ্ঠান ও নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠকের বিষয়ে জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, আমাদের শপথগ্রহণ অতি সাধারণভাবে এবং অল্প সময়ের জন্য হয়। প্রথমে সব মন্ত্রীরা পরে প্রতিমন্ত্রীরা একসঙ্গে শপথ বাক্য পাঠ করেন। এখানে ৭২ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রত্যেকে আলাদা শপথ নিয়েছেন। শপথ অনুষ্ঠানে হর্ষধ্বনি ও স্লোগানও হয়েছিল। এগুলো চমকপ্রদ এবং নতুন মনে হয়েছে। এই অভিজ্ঞতা আগে ছিল না। শপথ অনুষ্ঠানটা অত্যন্ত চমৎকার ছিল। প্রায় ১০ হাজার মানুষের সমাগম ছিল। বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং মন্ত্রীরা উপস্থিত ছিলেন।


বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত বৈঠক করেছেন শেখ হাসিনা। সেখানে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা তিনি আমাকে জানিয়েছেন। আমাদের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। দুদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী দিনগুলোতে নিশ্চয়ই আমাদের সম্পর্ক গভীরে পতিত হবে। এতে দুদেশের মানুষ উপকৃত হবে।


তিনি আরও বলেন, আমদের সঙ্গে ভারত সরকারের চুক্তি হয়। তাই ভারত সরকারের কোন রাজ্যের সঙ্গে কী, সেটা দেশটির অভ্যন্তরীণ বিষয়। তবে তিস্তার পানি বণ্টন নিয়ে ভারত সরকার অত্যন্ত আন্তরিকতাপূর্ণ। আশা করছি, ভবিষ্যতে এই তিস্তা ইস্যুতে অবশ্যই একটি সমঝোতায় উপনীত হবো।


সন্ধ্যায় সুসজ্জিত গাড়িবহরে শেখ হাসিনাকে নিয়ে আসা হয় রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলে। এসময় সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু নাতনি এবং ডব্লিউএইচও’র আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল। রাজকীয় এই আয়োজনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও উপস্থিত ছিলেন।

আরও খবর






6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১ দিন ২ ঘন্টা ২৫ মিনিট আগে