শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে ৫ সদস্যের কমিটি গঠনের নির্দেশ পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট, কৃষি ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা হাইতিকে হারিয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা

বানিয়াচংয়ে অসহায়দের মাঝে ছাগল ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন এমপি রুয়েল


বানিয়াচংয়ে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সুফলভোগীদের মাঝে অনুদান হিসেবে দুটি করে ছাগল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩জুন) উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ,স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।


ছাগল ও খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল এমপি বলেন, মানুষের জীবন মান উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রানিসম্পদসহ বিভিন্ন খাতে ভর্তুকি দিয়ে মানুষকে স্বাবলম্বী করে তোলার নানা কর্মসূচি হাতে নিয়েছেন। আর এসবের সুফল ভোগ করে মানুষ আজ স্বাবলম্বী হয়ে তাদের ছেলেমেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তুলছেন।


বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান,মহিলা ভাইস চেয়ারম্যান জাহেনারা আক্তার বিউটি,বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান খান প্রমুখ।

আরও খবর