জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

জবি ক‍্যাম্পাসে যখন মিনি-স্টেডিয়ামের আমেজ!



জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার, রফিক ভবন, শান্ত্ব চত্বরে শিক্ষার্থীদের বিপুল উপস্থিতি এক অন‍্য রকম আমেজ বয়ে আনছে। 


বিশ্ববিদ্যালয়ের এসে সকাল থেকেই সবার মুখে একটাই কথা, খেলা কখন? খেলা কখন? ক্লাসে টিচার আসছে তিনিও বলছেন আজকের খেলাটা সত‍্যি উপভোগ‍্য। বাংলাদেশ-ভারত মানেই টানটান উত্তেজনা! হার না মানার দৃঢ় মনোভাব নিয়ে মাঠে নামার পূর্বে একটা ভালো অনুশীলনী করছে টাইগাররা। বেলা গড়িয়ে প্রায় দুপুর ইতোমধ্যে দেখা যাচ্ছে  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজন করা হয়েছে বড় পর্দায় খেলা দেখার ব‍্যবস্থা। ঝিন'স ঝি আইসক্রিমের প্রযোজনায় প্রজেক্টরের মাধ‍্যমে খেলা দেখার এ ব‍্যবস্থা সত‍্যিই সবার আবেগের অব‍্যক্ত অনুভূতির বহিঃপ্রকাশ। 

এবারে বরাবরের মতোই বাংলাদেশ ভালো পারফরম্যান্স করে আসছে। গত ম‍্যাচে জিম্বাবুয়ের সাথে এক শ্বাসরোধ‍্যকর পরিবেশেও বাংলাদেশ আত্মবিশ্বাসের জন‍্যই জয়ী হয়েছে। ভারতের সাথে এ ম‍্যাচটি দেখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশা প্রত‍্যাশার যেন সীমা নেই। ভর দুপরে প্রায় ক্লাস শেষ বিশ্ববিদ্যালয়ের বাসগুলোও ক‍্যাম্পাস ছেড়ে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার, শান্ত চত্বরে একে একে বসে পড়ছে খেলাপ্রেমী শিক্ষার্থীরা।  দেশপ্রেমের বহিঃপ্রকাশ, দেশের দলের প্রতি ভালোবাসার টানে বাস ছেড়ে দিয়েছে অনেকেই। প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের উপস্থিতিতে ক‍্যাম্পাসটা যেন একটি মিনিস্টেডিয়ামে পরিণত হয়েছে। বোলিংয়ের একটা ডট বলে ক‍্যাম্পাসটাই উচ্ছাসে ফেটে পড়ে। ধীরে ধীরে রানের খাতায় যুক্ত হয় ভারতের রান। হঠাৎ লেগ সাইটে একটা কেচের মাধ‍্যমে প্রথম উইকেটের দৃশ‍্য দেখে লাফিয়ে উঠে দলের প্রেমিকরা। আনন্দ আর উচ্ছাসের যেন অন্ত নেই! বন্ধুদের সাথে এই আনন্দের ভাগাভাগি সত‍্যিই এক সুন্দর মূহুর্ত। 


শুধু খেলার আয়োজনেই সীমাবদ্ধ নয়। বিশ্ববিদ্যালয়ের শান্ত্ব চত্বরের সামনে ম‍্যাগি কোম্পানির পক্ষ থেকে বিনামুল্যে বিতরণ করা হয় স্পেশাল স‍্যুপ। সবাই লাইনে দাড়িয়ে স‍্যুপ নিয়ে আবার আসনে বসে পড়েছে। কিন্তু বৃষ্টির কারণে ম‍্যাচটি সাময়িক স্থগিত হলে স‍্যুপের লম্বা লাইন দেখা যায়। স্পন্সর কোম্পানি  জানান, আমরা খেলাটি একটি স্টেডিয়ামের পরিবেশের মতো উপভোগ করানোর জন‍্য শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছি। প্রায় পাঁচহাজার শিক্ষার্থীদের জন‍্যে এ আয়োজন করা হয়েছে বলে জানান। 

 আয়োজনের আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থী নুসরাত জাহান বলেন,  আমি খেলা দেখতে অনেক  পছন্দ করি কিন্তু আজকে খেলা নিয়ে আমি সত‍্যি অনেক বেশী উচ্ছসিত। বিশ্ববিদ্যালয়ের বন্ধু-বান্ধব, সিনিয়র-জুনিয়র একসাথে খেলা দেখে মনে হচ্ছে আমি স্টেডিয়ামে আছি!

 

 




 

আরও খবর