সাংবাদিক পরিচয়ে গাড়ি চুরি চক্র! তিন পিকআপ উদ্ধার, আটক-১ ধামরাইয়ে জুমার নামাজ চলাকালে ইমামকে হেনস্তা নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন

জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রামে এতিম ও দুস্থদের মাঝে খাবার বিতরণ


ঐতিহাসিক জেল হত্যা দিবস  উপলক্ষে চট্টগ্রাম  নগরীর  পুরাতন রেলস্টেশন, কাজীর দেউড়ি, ডিসি হিল এলাকায় এতিম, দুস্থ ও পথচারীদের খাবার বিতরণ করা হয়েছে।  

২ নভেম্বর  ( বুধবার )  বিকেল  ৪ টায় এসব খাবার বিতরণ করেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে আরেকটি কলঙ্কতম অধ্যায় রচনা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়িয়ে আর এগোতে না পারে এবং স্বাধীনতা যাতে ব্যর্থ হয়, বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় এবং আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চক্রান্ত করে স্বাধীনতাবিরোধী চক্র অগ্রসর হয়।

এরই অংশ হিসেবে এবং এ দেশে যাতে কোনো দিন স্বাধীনতার সপক্ষের শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অত্যাচার, হত্যা, নির্যাতনের ষড়যন্ত্র শুরু করে। সেই ষড়যন্ত্র থেকেই জেলখানার ভেতরে এই হত্যাকাণ্ড সংঘটিত করে স্বাধীনতাবিরোধী চক্র।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রশান্ত চৌধুরী যীশু, শিবু প্রসাদ চৌধুরী, এএম কুতুব উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন ফাহিম, মোরশেদ আলম, দেলোয়ার হোসেন, মায়মুন উদ্দিন মামুন, রুপম সরকার প্রমুখ।

আরও খবর


deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

৬৯ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে