স্বামী-স্ত্রী একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারবে কি? ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ-২ আসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা সংসদে তুলে ধরলেন এমপি রুয়েল



মহান জাতীয় সংসদে হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উপস্থাপন করলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ ও স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল।


শনিবার (২২জুন) সন্ধ্যায় মহান সংসদে দাঁড়িয়ে বাজেট অধিবেশনের ৮মিনিটের বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে,প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরীকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শুরু করেন তিনি।


এসময় এমপি রুয়েল স্বাস্থ্য মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আপনার প্রথম কর্মস্থল। এইখানে ডিজিটাল এক্সরে মেশিন, আলট্রাসনোগ্রাম মেশিন এবং নতুন অ্যাম্বুলেন্সসহ জনবল সংকট নিরসনে আপনার সুদৃষ্টি কামনা করছি। আমি আশা করছি অতি শীঘ্রই বানিয়াচংবাসী আপনার কাছ থেকে সেবা পেয়ে উপকৃত হবে।


তিনি বলেন, আজমিরীগঞ্জ থেকে কাকাইলছেও রাস্তা,বদলপুর-পাহাড়পুর রাস্তা সংস্কার করে প্রশস্ত করা প্রয়োজন হয়ে পড়েছে। আজমিরীগঞ্জ উপজেলা পরিষদে নতুন ভবন, দৃষ্টিনন্দন স্টেডিয়াম করা প্রয়োজন। বানিয়াচং সদরে জলাবদ্ধতা দুর করার জন্য ড্রেনেজ ব্যবস্থা করা একান্ত প্রয়োজন। কাগাপাশা থেকে চকবাজার রাস্তা,বড়ইউড়ি থেকে পুকড়া,খাগাউড়া রাস্তা ব্রিজসহ অনেক উন্নয়ন কাজ করা দরকার বলে বক্তব্যে তুলে ধরেন তিনি।


বানিয়াচং-আজমিরীগঞ্জ-নবীগঞ্জ-হবিগঞ্জ চারলেনের রাস্তার করার প্রস্তাব ও করেন এমপি রুয়েল। তাছাড়াও হাওর অঞ্চলে জনব্যবস্থা উন্নয়নে প্রকল্পটি খুব জরুরি বলে তার বক্তব্যে তুলে ধরা হয়। বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন রোড সংস্কার করতে ইতিমধ্যে ৩২ কোটি টাকা বরাদ্দ দেয়ায় তিনি সড়ক ও যোগাযোগ মন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।  জাতীয় মহান সংসদে উপজেলা আওয়ামী লীগের সভাপতির নামে একটি রাস্তা নামকরণ করার প্রস্তাব ও উত্থাপন করেন এমপি রুয়েল ।

Tag
আরও খবর