বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

আওয়ামী লীগের ৭৫ তম, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত।

আওয়ামী লীগের ৭৫ তম, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে জেলা আওয়ামীলীগ কর্তৃক দেশের অন্যতম প্রাচীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী গ্রহণ করে ভোর ৬ টায় 

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, অ্যাডভোকেট শামসুল হক, মাওলানা আব্দুল রশীদ তর্কবাগীশ সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও 

বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ( ২৩ জুন ) সকালে এস এস রোডস্থ  জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেষ হয়। এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন

সিরাজগঞ্জ সদর ও  কামারখন্দ আসনের জাতীয়  সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী। 

এসময়ে উপস্থিত ছিলেন জেলা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শামীম তালুকদার লাবু, জেলা  আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি  বীর মুক্তিযোদ্ধ আবু ইউসুফ সূর্য,  ফিরোজ ভূইয়া, সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সজল,  পৌর আওয়ামীলীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, এছাড়াও  আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী, ইলেকট্রনিক্সস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন । 

উল্লেখ্য ঃ সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে  ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ব্যায়াম পার্টি বাজিয়ে ঘোড়ার গাড়ি করে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী করে। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান ও পাকিস্তান প্রতিষ্ঠার পর জননেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শামসুল হকের নেতৃত্বে ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। শুরুতে এই দলের নাম ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ থাকলেও পরবর্তীকালে ধর্মনিরপেক্ষতা নীতি গ্রহণের মাধ্যমে ১৯৫৫ সালে মুসলিম শব্দটি বাদ দিয়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক দল হিসেবে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ নামকরণ করা হয়।

এ বছর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী বিশেষভাবে মহিমান্বিত। কেননা, আজ ২৩ জুন হাতছানি দিচ্ছে ৭৫ বছর পূর্তি উৎসবের দিকে।