বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রাখাইনে একের পর এক বিস্ফোরণ, কাঁপছে টেকনাফ

মিয়ানমারের রাখাইন সীমান্তে একের পর এক মর্টারশেল ফায়ার ও হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলির শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত। মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে টেকনাফ সীমান্ত জেটিঘাটে ওপারে ভেসে আসে গোলাগুলি বিকট শব্দ। বুধবার সকাল ৮টা পর্যন্ত থেমে থেমে ওই শব্দ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দারা।


সাবারাং নয়াপাড়া এলাকার বাসিন্দা জসিম বলেন, সোমবার রাত থেকে বজ্রপাতের মত একের এক বিস্ফোরণের শব্দ ভেসে আসে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। মাঝখানে দুইদিন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছিল।



জেটিঘাটের বাসিন্দা মো. মোকাদের বলেন, কয়েকমাস ধরে মর্টারশেল ও গুলির শব্দে টেকনাফ জেটিঘাট এলাকায় অবস্থান করা যাচ্ছে না। কিছুদিন ফায়ার বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে আবারো রাখাইনের মংডু টাউনশিপের কাদিরবিল, কাউয়ার বিল ও প্যারানপুর গ্রামে চলা ফায়ারের শব্দ ভেসে আসছে। 



সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের বিপরীতে সাবরাং এলাকা। একের পর এক বিস্ফোরণে টেকনাফ সীমান্তের বাড়িঘর কেঁপে উঠছে। বিস্ফোরণের শব্দে মানুষের নির্ঘুম রাত কাটছে। 



সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, গতকাল থেকে সেন্টমার্টিনে মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এবার হামলা হচ্ছে মিয়ানমারের মংডু টাউনশিপের কাদিরবিল, মংনিপাড়া ও সুদাপাড়া এলাকায়।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ১০ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে