দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাঙ্গলকোটে ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ, সেবায় সন্তুষ্ট উপকারভোগীরা নোয়াখালী জেলার সোনাইমুড়ীতে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা

কক্সবাজারে এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ১৬ হাজার ৬৯৮ শিক্ষার্থী

  চলতি বছরে কক্সবাজারেও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩০ জুন রবিবার থেকে। এবার কক্সবাজার জেলায় ৩৫টি কেন্দ্রে পরীক্ষার টেবিলে বসবে ১৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী । যার মধ্যে এইচএসসিতে ১৩ হাজার ৭২৮ জন ও আলিমে ১ হাজার ৯৬৬ জন এবং ভোকেশনালে ১ হাজার ৪ জন।


কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে এইচএসসি পরীক্ষায় ১৮টি কেন্দ্র, আলিম পরীক্ষায় ৯টি কেন্দ্রে এবং বিএম/ভোকেশনাল পরীক্ষায় ৮টি কেন্দ্র। কেন্দ্রভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা , এইচএসসিতে কক্সবাজার সরকারি কলেজে ১ হাজার ৩৫০ জন, কক্সবাজার সরকারি মহিলা কলেজে ১ হাজার ৪৪০ জন, ঈদগাহ রশিদ আহমদ কলেজে ১ হাজার ৩৭ জন,কক্সবাজার সিটি কলেজে ১ হাজার ২৪৭জন, রামু সরকারি কলেজে ৫০৭ জন, চকরিয়া সরকারি কলেজে ৫৯৫ জন, বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ে ২৯৫ জন, চকরিয়া সিটি কলেজে ৪৫২ জন, চকরিয়া মহিলা আবাসিক কলেজে ৪৭৫ জন, ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ে ৬৭০ জন, পেকুয়া শহীদ জিয়া বি. এম. ইউ. আই'তে ৮৬৩ জন, কুতুবদিয়া সরকারি কলেজে ৮১৮ জন, মহেশখালী কলেজে ৬১০ জন, মহেশখালী সরকারি বঙ্গবন্ধু মহিলা কলেজে ৫৮৬ জন, উখিয়া কলেজে ৮২০ জন, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজে ৭৭৬ জন, টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৬৮ জন ও হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩১৯ জন। আলিম পরীক্ষায় কক্সবাজার সদরে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসার ২৩৫ জন, আদর্শ মহিলা কামিল মাদ্রাসায় ৩৯১ জন, চকরিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় ৪৬৪ জন, মহেশখালী পুটিবিলা ফাযিল মাদ্রাসায় ১৮১ জন, টেকনাফ রঙ্গীখালী ফাযিল মাদ্রাসায় ১৪৪ জন, পেকুয়া আনোয়ারুল উলুম মাদ্রাসার ১৯০ জন, উখিয়ায় রাজাপালং কামিল মাদ্রাসায় ১৬৪ জন, রামুতে মেরংলোয়া রহমানিয়া আলিম মাদ্রাসায় ১১৪ জন ও কুতুবদিয়া বড়খোপ মাদ্রাসায় ৮৩ জন। এইচএসসি (বিএম), এইচএসসি(ভোকেশনাল), ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় কক্সবাজার সিটি কলেজে ২২৭ জন, কক্সবাজার টেকনিক্যাল স্থূল এন্ড কলেজে ৮৬ জন, রামু সরকারি কলেজে ১৬০ জন, উখিয়া নুরুল ইসলাম বি. এম টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৮২ জন, মহেশখালী আলমগীর ফরিদ টেকনিক্যাল এন্ড ম্যানেজমেন্ট কলেজে ৮৪ জন, উখিয়া কলেজে ১৫৭ পেকুয়া শহীদ জিয়া বি এম আই তে ১৪৮ জন ও কুতুবদিয়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজে ৬০ জন।


এদিকে পরীক্ষার সময় পেছানো হয়নি উল্লেখ করে

অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপ্তি চাকমা টিটিএনকে জানান, জেলার ৩৫ টি কেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে নির্বাহী মাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবে। কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি থাকবে। 


২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে এই পরীক্ষা হবে। বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা এইদিন শুরু হচ্ছে না। সময়সূচি অনুযায়ী ৩০ জুন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও আলিমে কুরআন এর মাধ্যমে শুরু হবে পরীক্ষা। প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১০টা থেকে শুরু হয়ে শেষ বেলা ১টায়। কোনো কোনো পরীক্ষা বিকেল ২টা থেকে ৫টা পর্যন্ত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ১১ আগস্ট।

Tag
আরও খবর






6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৫ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে