ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

সানন্দবাড়ি ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ীতে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের জন্য পূর্ব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

২৯ জুন (শনিবার) সানন্দবাড়ী কলেজ অধ্যক্ষের কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।

সানন্দবাড়ী কলেজ ও সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে ২০২৪ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ৩০ জুন থেকে পরীক্ষা শুরু হবে।

প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। 

প্রস্তুতি সভায় সানন্দবাড়ী কলেজের গভর্নিং বডির সভাপতি লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন,  সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আজিজুর রহমান, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক দোজাহান আকন্দ, 

 সানন্দবাড়ী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আজিজ মৃধা, চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আরজান আলী, অভিভাবক সদস্য মমিনুল ইসলাম আকন্দ, ইউপি সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য শাহ আলম আকন্দ,   ইউপি সদস্য বাবুল আক্তার, আব্দুস সাত্তার আকন্দ,সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার সভাপতি তারিকুল ইসলাম তারেক, সাকোয়াত হোসেন, সাংবাদিক রশিদুল আলম সিকদার প্রমূখ।

এ ছাড়াও সভায় সানন্দবাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক আলহাজ্ব আব্দুল বারী, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ডিএসবি আব্দুর রাকিব খান, 

অভিভাবক ওয়াসিউজ্জামান, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য পিপুল আকন্দ, আব্দুল হালিম উপস্থিত ছিলেন।

সভা পরিচালনা করেন সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দিন।

কলেজ অধ্যক্ষ ও কেন্দ্র সচিব সিরাজুল ইসলাম বলেন, এবারে ৩টি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৪৭৬ জন ছাত্র/ছাত্রী অংশ নেবে। পরীক্ষা কেন্দ্রের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পরীক্ষা যাতে শান্তিপূর্ণ,সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে হয়, তার জন্য উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।

আরও খবর






6accfa678b4a8-121026091903.webp
এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১৫ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে