নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের বৃক্ষরোপণ


বানিয়াচংয়ে মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩০জুন) সকাল সাড়ে ১০টায় শরীফখানী বুরুজ পাড়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে প্রায় শতাধিক ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়।


বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা শাহিবুর রহমান।


এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন খান বলেন, জলবায়ু রোধে বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। নির্মল অক্সিজেন পেতে হলে বিভিন্ন ফলদ ও বনজ গাছ রোপণ করা প্রয়োজন। বৃৃক্ষরোপণ মডেল প্রেসক্লাবের সৃষ্টিশীলতার প্রতিচ্ছবি।


তিনি আরো বলেন, সাংবাদিকরা মুলত তাদের লেখনির মাধ্যমে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখেন। কিন্ত মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা নিজ কর্মের পাশাপাশি দেশকে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করছেন এটা তাদের সৃষ্টিশীলতার প্রতিচ্ছবি ফুটে উঠেছে। এ ক্ষেত্রে বানিয়াচং মডেল প্রেসক্লাব প্রতি বছরের ন্যায় এবারও কর্মসূচী হাতে নেয়ায় অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বৃক্ষ আমাদের অক্সিজেনের সাথে সাথে ফল ও জ্বালানী দেয়। বৃক্ষকে আমাদের পরিচর্চা করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান এ দেশটা সবুজের সমারোহ হয়ে যাক।


বিশেষ অতিথির বক্তব্যে উপদেষ্টা শাহিবুর রহমান বলেন, বিগত দুই বছর পূর্বে এই আশ্রয়ণ প্রকল্পে বানিয়াচং মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন ফলের চারা রোপণ করা হয়েছিল। বর্তমানে এই চারাগুলোতে ফল আসতে শুরু করেছে। এই ফল আসাতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের ফলের চাহিদা পুরণ করেছে যা প্রশংসার দাবিদার। 


এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহসভাপতি আব্দুল মালেক, দপ্তর সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসাইন, আইন বিষয়ক সম্পাদক আনসার আলী, ইউপি সদস্য মামুন মিয়া, নির্বাহী সদস্য আব্দাল মিয়া প্রমুখ।

আরও খবর





6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২১ ঘন্টা ৩৯ মিনিট আগে