ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলালে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি জুয়েল (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।


গ্রেফতারকৃত ওই আসামি ক্ষেতলাল পৌর মহল্লার ভাসিলা গ্রামের আশরাফের ছেলে। গত ৩০ (জুন) রবিবার ক্ষেতলাল থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েলকে গ্রেফতার করেন। 


থানা ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার তুলশীগঙ্গা ইউনিয়নের মনঝার বাজারের একজন নাবালিকা মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে ধর্ষণ করার ঘটনায় ওই ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে গত ২০২০ সালে ক্ষেতলাল থানায় 

আসামি জুয়েলের নামে এজাহার দায়ের করেন।


পরবর্তীতে বিজ্ঞ আদালতে মামলার বিচারকার্য পরিচালনা শেষে আসামি জুয়েলের বিরুদ্ধে বাদীর আনিত অভিযোগ প্রমানিত হওয়ায়। আসামি জুয়েলকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সাজার রায় শুনার পর হইতে সে দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গত রবিবার ক্ষেতলাল থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েলকে গ্রেফতার করেন।


এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, বিজ্ঞ আদালত আসামি জুয়েলকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ধর্ষণের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। সাজার রায় শুনার পর হইতে সে দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। থানা পুলিশের একটি চৌকস টিম ঢাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি জুয়েলকে গ্রেফতার করেন। পহেলা জুলাই সোমবার আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর