মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

চবিতে প্রথম আন্ত:বিশ্ববিদ্যালয় তরুন লেখক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

লেখার মেলবন্ধনে, একত্রিত হও লেখক বন্ধু" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়সমূহের তরুণ ও মেধাবী লেখকদেরকে একত্রিত করার লক্ষ্যে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে মহাসমারোহে অনুষ্ঠিত ০২ দিনব্যাপী 'আন্তঃবিশ্ববিদ্যালয় তরুণ লেখক সম্মেলন- ২০২৪' এর প্রথম দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) বানিজ্য বিভাগের অর্ডিটরিয়ামে।


প্রথম দিনের অনুষ্ঠানে বাংলাদেশের তরুণ কলাম লেখক ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. ইত্তেখারুল ইসলাম সিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ.টি. এম. পেয়ারুল ইসলাম,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লেখক, নাট্যকার বাংলাদেশের দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক এবং কিশোর আলোর সম্পাদক সাংবাদিক আনিসুল হক, প্যানেল আলোচক প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, চবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফ ও আমাদের নতুন সময় পত্রিকার বিশেষ প্রতিনিধি আলিউর রহমান উপস্থিত ছিলেন।


বক্তারা লেখালেখির বিষয়ে তরুণদের উৎসহ দিয়েছেন,পাশাপাশি কিছু বিষয়ের উপর গুরুত্বারোপ করেছেন। শ্রোতাদের বিভিন্ন প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠানকে আরো সৌন্দর্য-মন্ডিত করেছে।


লেখক আনিসুল হক বলেন, আমাদের আশাবাদী হওয়ার অনেক জায়গায় রয়েছে এর মধ্যে লেখক ফোরাম অন্যতম। মানুষ গবেষণা পরিশ্রম এবং পড়াশোনার মাধ্যমে দেশের জন্য অনেক অবদান রাখতে পারে। লেখক আর পাঠকের পার্থক্য রয়েছে। পাঠকরা পড়ে মুগ্ধ হয়, অপরদিকে লেখকরা কোনো বিষয় পড়ে মুগ্ধ হয় এবং চিন্তা করে। পড়ার মাধ্যমে লেখক হতে হবে। লেখকের পূর্বশর্ত পড়া। পড়ার বাইরে কেউ লেখক হতে পারে না। পবিত্র কলম দিয়ে আমরা যেন মানুষের উপকার করতে পারি এনং পৃথিবীতে লেখার মাধ্যমে ফুল ফোটাতে হবে তোমাদের তরুণদের।সম্মেলনের এক পর্যায়ে প্যানেল আলোচনা হয়।


প্যানেল আলোচনায় বিশ্বজিৎ চৌধুরী বলেন, কলাম লেখকরা সমাজের সমস্যাগুলো সমাজের মানুষ দেশ, রাষ্ট্র এবং সরকারের কাছে লেখনীর মাধ্যমে তুলে ধরেন।প্রধান অতিথি পেয়ারুল ইসলাম বলেন, আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক,স্বাধীনতার চেতনায় আমরা দেশকে এগিয়ে নিয়ে যাবো। এ লক্ষ্যে নিয়েই আমরা সরকারি চাকুরীজীবি হবো, কবি ও সাহিত্যেক হবো। বর্তমানে শিক্ষার্থীরা মোবাইল এবং মাদকের প্রতি যে আসক্তি সেখান থেকে বেড়িয়ে আসতে হবে ও সচেতন থাকতে হবে। 

আরও খবর