বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের ঋণ ঝুঁকিপূর্ণ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-07-2024 04:37:48 pm

বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নের জন্য সম্প্রতি ৭০ কোটি ডলার ঋণ প্রদানের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। তবে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই ঋণকে দেশের জন্য বাড়তি বোঝা, ঝুঁকিপূর্ণ ও দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


তারা বলছেন, এই ঋণ বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোতে নতুন মাত্রায় ঋণের বোঝা যোগ করবে এবং রোহিঙ্গাদের উন্নয়নের জন্য গ্রহণকৃত এই অর্থ বাংলাদেশের আর্থিক খাতে বিরূপ প্রভাব ফেলবে। বিশ্বব্যাংকের এই ঋণ প্রদানের ঘোষণার প্রতিবাদে এরই মধ্যে স্থানীয় সিভিল সোসাইটি অর্গানাইজেনের (সিএসও) উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।


জানা গেছে, বিশ্বব্যাংক বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে জন্য বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা অবকাঠামো উন্নয়ন, পয়ঃনিষ্কাশন, সৌর বিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনসহ মোট ১১টি প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দিয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে বিশ্বব্যাংক এরই মধ্যে ৭০ কোটি ডলার ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছে, যার মধ্যে ঋণ হিসেবে ৫৪ কোটি ডলার এবং অনুদান হিসেবে ১৬ কোটি ডলার পাওয়া যাবে। মেয়াদ শেষে ঋণের অর্থ ২ শতাংশ সুদসহ পরিশোধ করতে হবে।


এদিকে, প্রতিবছর বাংলাদেশ রোহিঙ্গাদের জন্য ১.২ বিলিয়ন ডলার ব্যয় করছে, যা দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। যদিও রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক মানবিক বিভিন্ন সংস্থা খাদ্য, চিকিৎসা, শিক্ষাসহ নানা সেবা দিয়ে আসছে। বাংলাদেশ মূলত সম্পূর্ণ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকট সমাধানে যথেষ্ট তৎপর নয় বলে বিভিন্নভাবে প্রতীয়মান হয়েছে। এমতাবস্থায় বিশ্বব্যাংক কর্তৃক বাংলাদেশকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ৫৬ কোটি ডলার ঋণ দেওয়ার ঘটনা একটি নেতিবাচক ও দুরভিসন্ধিমূলক পদক্ষেপ বলে অভিহিত করা হচ্ছে।


অন্যদিকে জাতিসংঘ, পশ্চিমা দাতাগোষ্ঠী ও বিভিন্ন দেশ-সংস্থা এরই মধ্যে রোহিঙ্গাদের বাংলাদেশের কক্সবাজার অঞ্চলের মূল জনগোষ্ঠীর সঙ্গে একীভূত করার কথা বলে বিবৃতি দিয়েছে। তারা মূলত রোহিঙ্গাদের তাদের নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসন চেয়ে জীবনমান উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে স্থায়ী করার চেষ্টা করছে।


বিশেষজ্ঞরা মনে করছেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর সুযোগ-সুবিধা বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে বিশ্বব্যাংক থেকে ঋণ নিয়ে তুলনামূলক কম গুরুত্বপূণ প্রকল্পে বিনিয়োগ পরিকল্পনা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ঝুঁকিপূর্ণ ও দুরভিসন্ধিমূলক।

আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

১৮ ঘন্টা ৮ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৫ ঘন্টা ১ মিনিট আগে