নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা

শিক্ষার্থীর ভাবনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন।

মোঃ নাজমুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 02-07-2024 11:30:29 am

লেখক: মোঃ নাজমুল হাসান

সর্বজনীন পেনশন 'প্রত্যয় স্কিম' বাধ্যতামূলক করার প্রতিবাদে দেশের ১ জুলাই থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস, পরীক্ষা বর্জন করে আন্দোলন করছে।

সর্বজনীন পেনশন স্কিম এই বিষয়টি সংবিধানের অনুচ্ছেদ ১৫ (ঘ) এর সামাজিক নিরাপত্তার অধিকারের সাথে সম্পৃক্ত। প্রথমেই স্বীকার করে নিতে হয় অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে শিক্ষকদের সামাজিক মর্যাদা, সম্মানী, সুযোগ-সুবিধা তুলনামূলকভাবে পিছিয়ে রয়েছে। কিন্তু গতবছর সর্বজনীন পেনশন যখন চালু করা হলো তখন বিভিন্ন স্তরের মানুষদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয় নি। সর্বশেষ এই স্কিমটি যখন তাদের স্বার্থের বিপরীতে নিজেদের উপর এসে পড়েছে তখন তারা আন্দোলন ও বিরোধিতা শুরু করে দিলো। এতোদিন যে সাধারনের জন্য ছিলো তখন তারা ভ্রুক্ষেপহীন থেকেছেন। উল্লেখ্য সর্বজনীন পেনশন স্কিম "প্রত্যয়" ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।

বর্তমানে একজন পাবলিক বিশ্ববিদালয়ের প্রফেসর যখন অবসরে যায় ৬৫ বছর বয়সে তার সর্বশেষ মূল বেতন (৭৮০০০ টাকা) অনুযায়ী সে এককালীন ৮০,৭৩,০০০ টাকা পাবে এবং প্রতি মাসে ৩৯,৩৫৫ টাকা আজীবন সে বা তার নমিনী পাবে। সেই মাসিক পেনশন পাবে ৫% রেটে প্রতি বছর বাড়বে। অন্যদিকে নতুন পেনশন কর্মসূচি ‘প্রত্যয়’ থেকে তুলনামূলক কম সুযোগ-সুবিধা পাবেন তারা। 

আজ আমার আলোচ্য বিষয় অন্যটি। বলা হয়ে থাকে শিক্ষক ও বুদ্ধিজীবী শ্রেণীই একটি জাতির বিবেক হিসেবে কাজ করে। কিন্তু হায় আমার দেশের বুদ্ধিজীবীদের অবস্থা! যখন একটা দেশের বুদ্ধিজীবীরা কেবল নিজের স্বার্থে মুখ খোলে তখন সে দেশে আর বিবেক থাকে না। 

বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কোটা পদ্ধতি বাতিলের জন্য শিক্ষার্থীর আন্দোলন চলমান,তাদের দাবি কোঠার পরিবর্তে মেধার ভিত্তিতে যাচাই করা হোক। তাছাড়া গন রুমগুলোতে ছাত্র-ছাত্রীদের ভয়াবহ নির্যাতনের খবর প্রতিনিয়ত দৈনিক গুলোর শিরোনাম হচ্ছে। এইসব যৌক্তিক বিষয়ে তাদের বর্তমান সর্বজনীন পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিলের মতো সোচ্চার হতে দেখা যায় না। উল্টো তাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতিবাদে শিক্ষার্থীদের উপর নানাবিধ চাপ প্রয়োগ করতে দেখা যায়। যার মাধ্যমে তারা নেক্কারজনক কাজ করে যাচ্ছে। ফলে তাদের বর্তমান যৌক্তিক আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা সংহতি প্রকাশ করছে না। 

এবার আন্দোলন প্রসঙ্গ, আন্দোলন হবে ভালো কথা, আন্দোলন হওয়া উচিত ছিলো সর্বজনীন পেনশন বাতিল চেয়ে তার বিরুদ্ধে যেন সকল স্তর এর থেকে লাভবান হয় কিন্তু তারা তা না করে তারা সেই তাদের স্বার্থের বিপরীত স্কিম বাতিলের আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েছে।

তারই ফলশ্রুতিতে বলতে বাধ্য হচ্ছি শিক্ষক সমাজ আজ অনেকটাই নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছে। বিভিন্ন বিষয়ে নতজানু থাকার ফলে আজ তাদের এই মেরুদন্ড সোজা করে আন্দোলন থেকে শিক্ষার্থী সমাজের পাশাপাশি দেশের মানুষ অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে।

লেখক: মোঃ নাজমুল হাসান: শিক্ষার্থী, আইন বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

Email: pressnazmulbd@gmail.com


আরও খবর