যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

২৭ বছরের বিবাহিত জীবনে নিঃসন্তান, কারণ জানালেন অপরাজিতা

সোহানুর রহমান সোহাগ - প্রতিনিধি

প্রকাশের সময়: 04-07-2024 12:58:51 am

ভারতীয় টিভি ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। মাত্র ১৯ বছর বয়সে টলিউডের সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরাকে বিয়ে করেন। পর্দায় বহুবার মায়ের চরিত্রে অভিনয় করেছেন অপরাজিতা। কিন্তু বিয়ের পর ২৭ বছর কেটে গেলেও এখনো সন্তানের মা-বাবা হননি এই দম্পতি।


সন্তান না নেওয়ার বিষয় নিয়ে করকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন অপরাজিতা আঢ্য। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, ২৭ বছরের বিবাহিত জীবনে কেন সন্তান নেননি?


এ প্রশ্নের জবাবে অপরাজিত আঢ্য বলেন, ‘আমি কোনো দিন বায়োলজিক্যাল মাদারে বিশ্বাসী নই। কারণ আমি মনে করি, শুধু জন্ম দিলেই মা-ববা হওয়া যায় না। আমাদের জীবনে এরকম অনেকগুলো বছর গিয়েছে, যখন আমি ও আমার স্বামী একে-অপরকে শোওয়া অবস্থায় দেখেছি। ও যখন ঢুকছে, আমি তখন ঘুমাচ্ছি। আমি যখন বাড়ি ফিরছি, তখন ও ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে টা টা করেছি। একদিন ও বলল, আমি বিরক্ত হয়ে গিয়েছি। তারপর ও আর্লি রিটারমেন্ট নিয়ে নিল। আমি তো সেটা পারব না, আমি আরো কাজ করতে চাই, তাই আমি কাজ করছি।’


একান্নবর্তী পরিবারে জন্ম ও বেড়ে ওঠা অপরাজিতা আঢ্য। বিয়ের পরও পেয়েছেন একান্নবর্তী পরিবার। এ তথ্য উল্লেখ করে অপরাজিতা আঢ্য বলেন, ‘আমাদের সন্তান নিয়ে সেভাবে প্ল্যানিং কখনো করা হয়নি বা হয়ে ওঠেনি বা হয়তো কোনো শারীরিক প্রতিবন্ধকতা ছিল, সে কারণেও হতে পারে। সেটা নিয়ে আমরা কোনো দিনই খুব একটা মাথা ঘামাইনি। আমাদের বাড়িতে অনেক বাচ্চা, তারা আমাদের মা-বাবা বলে মনে করে। তাই আমাদের মনে খেদ বা দুঃখ বা অনিশ্চয়তা কখনো তৈরি হয়নি।’


বায়োলজিক্যাল সন্তানের মা না হলেও অপরাজিতার একটি পাতানো মেয়ে রয়েছে। তার নাম গার্গী। সে পেশায় ব্যাঙ্কার। অপরাজিতা-অতনুকে মা-বাবা বলে ডাকে। গার্গীর আসল বাড়ি হাওড়ায়। ১৬-১৭ বছর বয়স পর্যন্ত নিজের বাবা-মায়ের কাছেই থাকতেন। তারপর চলে আসেন অতনু-অপরাজিতার কাছে।

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩০ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৫ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে