দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

সাড়ে সাত বছর ধরে পলাতক সাবেক ইউপি সদস্য হত্যা মামলার আসামি গ্রেপ্তার


জামালপুরের ইসলামপুর উপজেলার একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য হত্যা মামলার  আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাড়ে সাত বছর ধরে পলাতক এই আসামিকে বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত ভোর রাতে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের উত্তর হরিচন্ডি এলাকায় থেকে গ্রেপ্তার করা হয়। 

শুক্রবার (৫ জুন) দুপুরে গ্রেপ্তার আসামিকে জামালপুর আদালতে সোপর্দ করেছে ইসলামপুর থানা-পুলিশ। 


গ্রেপ্তার হওয়া ওই আসামির নাম আনোয়ার হোসেন (৩৫)। সে উপজেলার কুলকান্দী ইউনিয়নের জিগাতলা গ্রামের আলম মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ইসলামপুর থানায় একটি হত্যা এবং ফুলছড়ি থানায় চুরি মামলা রয়েছে। 

ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) আক্রাম হোসেনের নেতৃত্বে এসআই আজিজুর রহমান, এএসআই জাহাঙ্গীরসহ একদল পুলিশ অভিযান চালিয়ে পলাতক আসামি আনোয়ারকে গ্রেপ্তার করেন।


ইসলামপুর থানা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে উপজেলার বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও ইউনিয়ন ইউপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সমেদ আলীকে (৫৫) ইউনিয়নের বরুল গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের সামনে একটি দোকানে বসা থাকা অবস্থায় একদল মুখোশধার দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সমেদ আলী মেম্বার মারা যান। এনিয়ে পরদিন ইসলামপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়। এই মামলায় গ্রেপ্তার আনোয়ার হোসেন চার্জশিটভুক্ত আসামি। মামলা দায়ের পর থেকে দীর্ঘ সাড়ে সাত বছর ধরে পলাতাক ছিলো আনোয়ার।


ইসলামপুর থানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, 'সাড়ে সাত বছর ধরে পলাতক সাবেক ইউপি সদস্য সমেদ আলী হত্যা মামলার আসামি আনোয়ারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।'


আরও খবর