কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বড়লেখায় কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১৭০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে আমন ধানের উফশি জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি বিভাগ।বৃহস্পতিবার(৪ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এ উপলক্ষে আয়োজিত সভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। 

উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফেজের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনোয়ার হোসেন।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেন স্বপন, দক্ষিণভাগ উত্তর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নিয়াজ উদ্দিন প্রমুখ।২০২৩-২৪ অর্থবছরের খরিফ-২/২০২৪-৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব উন্নত জাতের বীজ ও সার বিতরণ করা হয়। 

প্রতিজন কৃষককে ১ বিঘা জমিতে আমন ধান চাষের জন্য বিনামূল্যে ৫ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএমপি সার, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

আরও খবর