‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

৬টি বিভাগে মাস্টার্স চালুর অনুমতি পেলো বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়

২০২২-২৩ শিক্ষাবর্ষ হতে ৬ টি বিভাগে মাস্টার্স কোর্স চালুর অনুমতি পেলো জামালপুরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৷ গত ৪ঠা জুলাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একাডেমিক শাখা হতে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যনেজনেন্ট বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ ইউসুফ আলী খান সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমতি প্রদান করা হয়৷ 


প্রজ্ঞাপনে ৬টি নতুন বিভাগকে মাস্টার্স পোগ্রাম চালুর অনুমতি দেওয়া হয়৷ বিভাগগুলো হলো ফিসারিজ, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, গণিত, ব্যবস্থাপনা, সমাজকর্ম এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ৷ এতে শর্ত হিসেবে প্রতিটি বিভাগে সর্বোচ্চ ৪০জন শিক্ষার্থী ভর্তির কথা উল্লেখ করা হয়েছে৷ 


উল্লেখ্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের ৪৪ তম পাবলিক বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়৷ ২০১৭ সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষ থেকে ৬টি বিভাগ নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু করে এবং পরবর্তীকালে প্রধানমন্ত্রীর এক বিশেষ আদেশবলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারিজ কলেজকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর মাৎস্য বিজ্ঞান অনুষদ হিসেবে আত্ত্বীকরণ করা হয়৷ জামালপুর জেলা শহর থেকে মেলান্দহ বাজারের উপকন্ঠে অবস্থিত ৩০ একরের এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে প্রায় ১২০০০ শিক্ষার্থী৷ 


এদিকে নতুন করে মাস্টার্স পোগ্রাম চালুর অনুমতি পেয়ে উচ্ছ্বসিত শিক্ষক ও শিক্ষার্থীরা৷

আরও খবর