ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কোটা বিরোধী আন্দোলন পঞ্চম দিনের মতো উত্তাল ববি, মহাসড়ক অবরোধ


সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল রেখে হাইকোর্টের আদেশের প্রতিবাদে পঞ্চম দিনে মত আজ বৃহস্পতিবার (৭ জুলাই) আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা।বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয় গ্রাউন্ড ফ্লোরে মানববন্ধন ও আলোচনার মাধ্যমে কর্মসূচি শুরু করে বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের হল গুলো ঘুরে বেলা ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। 


এসময় আন্দোলন সফল করতে যেকোনো পরিবেশ-পরিস্থিতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে গতকাল ক্লাস-পরীক্ষা বর্জনের ডাক দেন একাধিক বিভাগের শিক্ষার্থীবৃন্ধ। 


মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ সাকিল আহমেদ জানন, বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে আমরা সবসময় রাজপথে আছিএবং আমাদের দাবি না হ‌ওয়া পর্যন্ত আমরা থাকবো।এই কোটা ব্যবস্থার কারণে প্রত্যেক বছর দেশ ছাড়ছে হাজারো মেধাবী।তাই আমরা দ্রুত এই কোটা পদ্ধতির সংস্কার চাই।


লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মুজাহিদুল ইসলাম নাহিদ জানান, বাংলাদেশের প্রেক্ষাপটে কোটা হলো সংবিধান পরিপন্থী একটা বৈষম্যমূলক বিতর্কিত ব্যাবস্হা। 


আন্দোলনকারীদের মধ্যে আইন বিভাগের শিক্ষার্থী মো. মাইনুল ইসলাম বলেন, আমাদের এ আন্দোলন সকল চাকরিতে সকল বৈষম্যমূলক কোটা বাতিলের জন্য। আমরা চাই মেধাভিত্তিক নিয়োগ পদ্ধতি। সকল সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবো। 


আইন বিভাগের আরেক শিক্ষার্থী সুমু জানান, কোটা বাতিলের এক দফা এক দাবি আন্দোলনে আমরা অনড়। 


আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম,সিরাজুল ইসলাম,লোকপ্রশাসন বিভাগের মোঃ মিরাজ হোসেন,মুজাহিদুল ইসলাম নাহিদ, নাইমুর রহমান,কাইউম, ইংরেজি বিভাগের তামিম, শারমিলা জামান সেজুতি, সমাজবিজ্ঞান বিভাগের অপর্না আক্তার ও জাহিদুল ইসলাম, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীআবু নসর মোহাম্মদ তোহা, সাকিল আহমেদ । 



Tag
আরও খবর