নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

কোটা বহালের প্রতিবাদে বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ


প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর প্রতিবাদে তৃতীয় দিনের মত আন্দোলন ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারন শিক্ষার্থীরা।



রবিবার  (০৭ জুলাই) বিকাল ৪ টায়  বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারন শিক্ষার্থীরা। এসময় মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চরপাথালিয়া হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। 


এসময় কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 'জ্বালরে জালো, আগুন জ্বালো' 'কোটাবৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক', 'মেধাবীদের যাচাই করো, কোটাপদ্ধতি বাতিল করো', 'আঠারোর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার', 'জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে', ' বাতিল চাই বাতিল চাই, কোটা প্রথা বাতিল চাই' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।


আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা জানায়, কোটা প্রথার কারণে দেশের মেধাবী শিক্ষার্থীরা মূল্যায়িত হচ্ছে না। দেশের প্রশাসনে মেধাবী শিক্ষার্থীরা সুযোগ না পাওয়াই দুর্নীতিতে ভরপুর সকল সেক্টর। যেখানে মুক্তিযুদ্ধ আমাদের জন্য গর্বের সেটাতে আমরা কোটা প্রয়োগ করে করুনা জায়গা বানিয়ে ফেলছি। এই কোটা প্রথা অযৌক্তিক। অবিলম্বে কোটা প্রথা বাতিল করা হোক।


এসময় শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবী না মানা হলে কঠোর আন্দোলন চালিয়ে যাবার পাশাপশি ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষনা দেয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। অবরোধ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে বেশ কিছু যানবাহন আটকরা পড়ে।


উল্লেখ্য, গত ৯ জুন মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় স্থগিত না করে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন চেম্বার আদালত। ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। এরপরই নতুন করে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শুরু হয় কোটাবিরোধী আন্দোলন।

আরও খবর