বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

চীনে আবার দেখা গেছে নতুন ভাইরাস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-08-2022 01:30:18 pm

ফাইল ছবি


আন্তর্জাতিক ডেস্ক :


করোনার প্রভাবে এখনও ধুঁকছে চীন। এরই মধ্যে প্রাণীদেহ থেকে সংক্রমিত নতুন একটি ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে দেশটিতে। নতুন এ ভাইরাসে সংক্রমিত হয়েছে অন্তত ৩৫ জন।


বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ ভাইরাসের নাম ল্যাংগায়া হেনিপা ভাইরাস (লেভি)। চীনের শানডং এবং হেনান প্রদেশের ৩৫ জন রোগীর মধ্যে এর সংক্রমণ শনাক্ত করা হয়েছে। এ ভাইরাসের মূল লক্ষণ হলো জ্বর, অবসাদ ও কাশি।


বিজ্ঞানীরা ধারণা করছেন, ইঁদুর প্রজাতির প্রাণী শ্রু থেকেই এ ভাইরাস ছড়িয়ে থাকতে পারে।


বিজ্ঞানীরা বলছেন, লেভি ভাইরাস ২৭ শতাংশ শনাক্ত হয়েছে শ্রুর দেহে। এ ছাড়া ৫ শতাংশ কুকুরের শরীরে এবং ২ শতাংশ ছাগলের শরীরে। 


এই মাসে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে প্রকাশিত একটি জার্নালে চীন, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ার গবেষকদের লেখা একটি চিঠিতে এ নতুন ভাইরাস নিয়ে উল্লেখ করা হয়।


সিঙ্গাপুরের ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের গবেষক ওয়াং লিনফা বলেন, লেভি ভাইরাসে সংক্রমণ গুরুতর নয়। তাই আতঙ্কের কোনো কারণ নেই।


লেভি এমন এক ধরনের হেনিপাভাইরাস, যা জুনোটিক প্রকৃতির ভাইরাসের অন্তর্ভুক্ত। এটি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে।


জুনোটিক ভাইরাস খুব সাধারণ হলেও করোনা মহামারি ছড়ানোর পর থেকে এটি সবার দৃষ্টি আকর্ষণ করে। কারণ এ প্রকৃতির ভাইরাসও কখনও কখনও মারাত্মক হয়ে উঠতে পারে। এর মধ্যে রয়েছে নিপাহ ভাইরাস যার প্রাদুর্ভাব দেখা যায় এশিয়ার প্রাণী ও মানুষের মধ্যে। এ ছাড়া হেন্ড্রা ভাইরাস যা প্রথম শনাক্ত হয় অস্ট্রেলিয়ায় একটি ঘোড়ার শরীরে।

আরও খবর






6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

১২ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে