ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ক্ষেতলালে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনায় যোগদান

জয়পুরহাটের ক্ষেতলালে ছোটবেলায় করা ভূলের প্রায়শ্চিত্ত করতে ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থক দিসেবে যোগ দিয়েছেন শাওন খাঁন নামে এক ব্রাজিল সমর্থক।


৪ জুলাই (সোমবার) বিকেল ৩টায় উপজেলার সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজ মাঠে ব্রাজিল সমর্থক শাওন খাঁনকে আর্জেন্টিনা ফুটবল দলের অফিসিয়াল জার্সি পড়িয়ে দেওয়ার মধ্যদিয়ে তাকে সাদরে গ্রহণ করেন ক্ষেতলাল উপজেলা আর্জেন্টিনা সমর্থক পরিষদের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ। ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনা সমর্থকদের সাথে যোগ দেয়া ওই যুবক উপজেলার ৫নং আলমপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা। সে ক্ষেতলাল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির ছাত্র।


আর্জেন্টিনা সমর্থকদের দলে কেন যোগ দিলেন জানতে চাইলে শাওন খাঁন জানান, ছোটবেলা থেকে ব্রাজিলের বড় ভক্ত ছিলাম। সবসময় দলটির জন্য অনেকের সাথে তর্কে জড়িয়েছি। কিন্তু উরুগুয়ের মত দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি ভাবতে পারিনি। অন্যদিকে মেসির দল আর্জেন্টিনার খেলায় মুগ্ধ হয়ে রীতিমতো আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। ক্ষেতলাল উপজেলা আর্জেন্টিনা সমর্থক পরিষদে লিখিত আবেদনের মাধ্যমে আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক হলাম।


ক্ষেতলাল উপজেলা আর্জেন্টিনা সমর্থক পরিষদের  সাধারণ সম্পাদক ইমতিয়ার আহমেদ তালুকদার বলেন, কোমলমতি শিশুদের নানাভাবে ভং চং বুঝিয়ে ব্রাজিল সাপোর্টার বানানোর একটি নীল নকশা তৈরি করেছিল একটি চক্র। কারণ তারা জানত তারা ভবিষ্যতে সাপোর্টার শূন্য হয়ে পড়বে। কিন্তু কোমলমতি শিশুরা এখন তাদের ভুল বুঝতে পেরে বিশ্ব চাম্পিয়ন দল আর্জেন্টিনায় কনভার্ট হচ্ছে। আশা করছি এ ধারা অব্যাহত থাকবে।


সমর্থক পরিষদের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ বলেন, তাদের (ব্রাজিল) দাদাদের ছিল অনেক, বাপের ছিল অল্প আর এখনকার ব্রাজিল সমর্থকদের আছে শুধুমাত্র গল্প। ভামোস আর্জেন্টিনা।






আরও খবর